শিরোনাম
◈ আগস্টের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৩৯ কোটি ডলার ◈ দীর্ঘমেয়াদি চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার ◈ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ◈ সি‌রি‌জের প্রথম টেস্টে বৃহস্প‌তিবার বাংলা‌দেশ-অ‌স্ট্রেলিয়া মু‌খোমু‌খি, ৪ পেসার নিয়ে খেলবে টাইগাররা ◈ পুলিশে বড় রদবদল, কমিশনার-ডিআইজি-এসপিসহ বদলি ২৩ কর্মকর্তা ◈ ওবায়দুল কাদের বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী ◈ বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত ◈ বাংলাদেশের শমিত সোম এবার খেল‌বেন পেলে-বেকেনবাওয়ারের সাবেক ক্লাব নিউ ইয়‌র্কের কসম‌সে  ◈ আওয়ামী লীগ কেন বারবার পাকিস্তান ও 'আইএসআই'য়ের কথা বলছে? 

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৬, ০৭:৫১ বিকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতির অশ্লীল ভিডিও ভাইরাল

নিনা আফরিন ,পটুয়াখালী : পটুয়াখালী কলাপাড়ায় পক্ষিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি বশির মৃধার একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তুমুল সমালোচনার সৃষ্টি হয়। 

বসির মৃধা বালিয়াতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রহম আলী মৃধার ছেলে। এর আগে ২০২৩ সালে বসির মৃধার নামে ওই এলাকার এক গৃহবধুকে ধর্ষন চেষ্টার অভিযোগ ওঠে। ওই ঘটনায় ওই গৃহবধুর স্বামীর দায়েরকৃত একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। 

ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, বসির মৃধা ভিডিও কলে এক নারীর সঙ্গে অশ্লীল যৌন অঙ্গভঙ্গি প্রকাশ করছেন। তবে ভিডিওর অপরপ্রান্তে কে ছিলেন তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর নেতিবাচক মন্তব্যের ঝড় ওঠে।

এ বিষয়ে জানতে বসির মৃধার কাছে জানতে চাইলে তিনি বলেন, গতকাল একজন আমার কাছে ফোন দিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করছে এবং বলছে টাকা না দিলে ভিডিও ভাইরাল করে দিবে। তবে কি ভিডিও কোথার ভিডিও সেটা আমি দেখিনি বা ভিডিও সম্পর্কেও আমি কিছু জানিনা।

পক্ষিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খাদিজা আক্তার শারমিন বলেন, শুনেছি বসির মৃধার একটি অসামাজিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি তদন্ত করা হবে। যদি ভিডিওটি তার হয়ে থাকে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাহিদা বেগম বলেন, এধরনের কোন ব্যক্তি ম্যানেজিং কমিটিতে থাকতে পারেনা। বিষয়টি তদন্ত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়