শিরোনাম
◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৬, ০৭:৪৭ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুনামগঞ্জে ছেলে-মেয়েকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক

পারিবারিক কলহের জেরে ৭ ও ৪ বছরের নিজের দুই ছেলে-মেয়েকে হাওরে ফেলে হত্যা করেছেন বাবা। নিহতরা সুনামগঞ্জের দিরাই উপজেলার পেরুয়া-মধুপুর গ্রামের বাসিন্দা কামরুল হাসানের ৭ বছর বয়সী সন্তান মোহাদ্দিস এবং ৪ বছরের তুলনা আক্তার।

জেলার সদর ও শান্তিগঞ্জ উপজেলায় হাওরের তীর থেকে শিশু দুইটির লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (১২ আগস্ট) শিশুদের বাবা কামরুল হাসানকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদেরকে হাওরে ফেলে দিয়ে হত্যার তথ্য পাওয়ার দাবি করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

পুলিশ ও স্বজনরা জানান, গত শুক্রবার স্ত্রী ফুলজান নেসার (৩০) সঙ্গে ঝগড়া করে দুই সন্তান মোহাদ্দিস ও তুলনাকে নিয়ে সিলেট চলে যান কামরুল। সেখানে দুই দিন অবস্থানের পর রোববার বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। তবে সোমবার রাতে কামরুল বাড়ি ফিরলেও তার সঙ্গে দুই সন্তান ছিল না। বাড়ি ফিরে ফেসবুক লাইভে দুই সন্তান হারিয়ে গেছে বলে জানান কামরুল।

এর মধ্যে মঙ্গলবারে তুলনা এবং বুধবার মোহাদ্দিসের লাশ ভেসে উঠার পর বাবা কামরুলকে আটক করা হয়। বর্তমানে লাশ দুটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে।

 

  • সর্বশেষ