শিরোনাম
◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৬, ০৬:৫৯ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের রুশ প্রকৌশলীর মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ
কেন্দ্রের দোরোখিন সের্গেই (৫১) নামের এক রুশ প্রকৌশলীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রকল্পের নির্মাণাধীন এটোমটেক এনার্গো প্রতিষ্ঠানের কার্যালয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও প্রকল্প কার্যালয় সূত্র জানায়, দোরোখিন ওই সংস্থায় প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। সকালে কর্মস্থলে কাজ করার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে সেখানেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঈশ্বরদী থানা-পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দীন বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হৃদরোগ আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত ও ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

  • সর্বশেষ