শিরোনাম
◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৬, ০৪:১০ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গভীর রাতে পাসপোর্ট অফিস কর্মকর্তা নারীসহ আটক

​তপু সরকার হারুন, শেরপুরঃ শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আটক করেছে পুলিশ।

​মঙ্গলবার গভীর রাতে শেরপুর পৌরসভার নবীনগর নয়াপাড়া এলাকায় অবস্থিত পাসপোর্ট অফিসের ভবনের তৃতীয় তলায় সহকারী পরিচালকের বাসভবন থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে ওই বাসভবনে এক অপরিচিত নারীকে প্রবেশ করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। গভীর রাত পর্যন্ত নারীটি সেখানে অবস্থান করায় স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে বিষয়টি শেরপুর সদর থানা পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে সহকারী পরিচালক মো. রুস্তম আলী ও ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।

​শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

​তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সহকারী পরিচালক মো. রুস্তম আলী দাবি করেছেন আটককৃত নারী তাঁর দূরসম্পর্কের শালী এবং তাঁর নাম ওজিলা। তিনি কুষ্টিয়া জেলার মিরপুর এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত হতে পুলিশ তথ্য যাচাই ও অধিকতর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।

  • সর্বশেষ