শিরোনাম
◈ বাংলাদেশের শমিত সোম এবার খেল‌বেন পেলে-বেকেনবাওয়ারের সাবেক ক্লাব নিউ ইয়‌র্কের কসম‌সে  ◈ আওয়ামী লীগ কেন বারবার পাকিস্তান ও 'আইএসআই'য়ের কথা বলছে?  ◈ হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ জনের ◈ বরিশালে আদালতের ফটকের কাছে ‘ককটেল’ বিস্ফোরণ ◈ ১২ দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির উদ্যোগ, ইইউর সঙ্গেও আলোচনা শিগগির: বাণিজ্যমন্ত্রী ◈ জানা গেল কবে থেকে শুরু কলেজের ভর্তি আবেদন ◈ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ, বাংলাদেশে কি দেখা যাবে? ◈ ট্রাম্পকে ঘুম থেকে জাগাতে নারী ‘নিয়োগ’? ◈ এবার ভোটার তালিকা থেকে নাম বাদ প্রকাশ রাজের, যা বললেন অভিনেতা (ভিডিও) ◈ ডিবি হারুনকে সরানো নিয়ে কাদের-কামালের ফোনালাপে যে কথা হয় (ভিডিও)

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৬, ০৩:৫০ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৪:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে আদালতের ফটকের কাছে ‘ককটেল’ বিস্ফোরণ

বরিশাল জজ আদালত প্রাঙ্গণের মূল ফটকসংলগ্ন একটি জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আদালতে আসা বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও গোয়েন্দা শাখা (ডিবি) ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। পুলিশ সেখান থেকে কাচের গুঁড়ো ও প্লাস্টিকের টুকরোসহ বেশ কিছু আলামত সংগ্রহ করেছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ জানিয়েছেন, এটি বড় ধরনের কোনো বিস্ফোরণ নয়। প্রাথমিকভাবে এটিকে একটি ককটেল বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট তসলিম উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আগামী ১৬ আগস্ট এখানে আইনমন্ত্রীর আসার কথা। তিনি যাতে আসতে না পারেন এবং জনমনে যাতে ভীতি তৈরি হয়, সেই উদ্দেশ্যেই ফ্যাসিস্টরা এ ঘটনা ঘটিয়েছে বলে আমরা ধারণা করছি।’

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টার সংবাদদাতা জানান, বিস্ফোরণের জেরে সাময়িকভাবে আদালতের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হয়। আতঙ্কে অনেকেই নিরাপদ স্থানে সরে যান। তবে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে আবার আদালতের কার্যক্রম শুরু হয়। বর্তমানে আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়