শিরোনাম
◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে মাঠে বোমার মতো দেখতে প্রেশার কুকার, ঘিরে রেখেছে পুলিশ

ঢাকার সাভারের সাধাপুর এলাকায় একটি মসজিদের খোলা মাঠে কালো স্কচটেপে পেঁচানো একটি প্রেশার কুকার পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিয়েছেন স্থানীয়রা। পুলিশ সেখানে গিয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে।

ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও সাভার মডেল থানার এসআই ইমরান হোসেন বলেন, সকাল ৮টার দিকে পুলিশের জরুরি সেবা নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে কালো স্কচটেপে প্যাঁচানো একটি প্রেশার কুকার দেখতে পান। 

তিনি বলেন, তাদের ধারণা, এটি বোমা হতে পারে। এ কারণে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বর্তমানে পুরো মাঠটি ঘিরে রাখা হয়েছে।

কারা এটি সেখানে রেখে গেছে জানতে চাইলে ইমরান হোসেন বলেন, গভীর রাতে সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে স্থানীয় লোকজন একটি নীল রঙের প্লাস্টিকের ড্রামের মধ্যে কাপড়চোপড়, কোরআন শরিফসহ স্কচটেপে প্যাঁচানো প্রেশার কুকারটি দেখতে পান। পরে স্থানীয় লোকজন ড্রাম থেকে প্রেশার কুকারটি বের করে মসজিদের মাঠে রেখে দেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও বলেন, অজ্ঞাত তিন ব্যক্তি রাতে প্লাস্টিকের ড্রামটি মসজিদের মাঠে রেখে পালিয়ে গেছেন বলে তারা জানিয়েছেন। উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ