শিরোনাম
◈ শিল্পায়ন ও বিনিয়োগের স্বপ্ন এখন বাস্তবে দৃশ্যমান ◈ গোপনে বিয়ে করলেন রোনালদো-জর্জিনা, যেভাবে সম্পন্ন হলো আয়োজন ◈ ক্যাটারিং ট্রাক থেকে বাঙ্কার, ট্রাম্পকে নিরাপদে সরানোর যত গোপন কৌশল ◈ বিশ্ব তারকা লা‌মি‌নে ইয়ামাল বন্ধুর বোনের সঙ্গে লুকিয়ে প্রেম করছেন? এক্সে ভাইরাল ভিডিওতে ফাঁস করলেন প্রেমিকা! ◈ আচরণবিধি চূড়ান্ত, ডিসেম্বর-জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ◈ ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন যেভাবে হয়েছিল ◈ উদ্যোক্তা হতে তরুণদের জন্য সহজ ঋণ, জামানত ছাড়াই মিলবে ১০ লাখ টাকা ◈ কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ২২৪, এখনও চলছে খোঁজ ◈ আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নই: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি, যা জানাল পুলিশ (ভিডিও)

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৬, ১০:৩৬ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেপ্তার

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে অপহরণের শিকার অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজীব হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার দামোদরপুর বাজার থেকে গত ২ আগস্ট সকালে ওই স্কুলছাত্রীকে মোটরসাইকেলে জোরপূর্বক তুলে নিয়ে যায় রাজীব। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।

ভুক্তভোগী সাথী খাতুন (১৪) বাঘারপাড়া উপজেলার জহুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অভিযোগ রয়েছে, স্কুলে যাওয়া-আসার পথে বনগ্রামের মো. হাসান আলীর ছেলে রাজীব হোসেন তাকে প্রায়ই উত্ত্যক্ত করতেন এবং কুপ্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় তাকে অপহরণের হুমকিও দেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, ২ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে স্কুলে যাওয়ার পথে দামোদরপুর বাজারে আব্দুস সালামের জুতার দোকানের সামনে পৌঁছালে রাজীব মোটরসাইকেলে করে জোরপূর্বক তাকে তুলে নিয়ে বাঘারপাড়ার দিকে চলে যান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, মামলা রুজুর পর আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি রাজীব হোসেনকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে অপহৃত স্কুলছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার রাজীবকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়