শিরোনাম
◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৬, ০৯:২৩ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ওয়ারেন্টভুক্ত আসামি ও মাদক মামলার আসামিসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—মহিষপুরা এলাকার মৃত আরশেদ আলী হাওলাদারের ছেলে মো. মাসুদুর রহমান মিঠু, কিসমত জামুয়া গ্রামের আলমগীর তালুকদারের ছেলে মো. আবু তাহের তালুকদার, হরতকিতলা গ্রামের রুস্তম আলী ফকিরের ছেলে মো. শফিকুর রহমান, ভাটখালী গ্রামের মো. ইসমাইল মোল্লার ছেলে মো. ইউনুস মোল্লা, দক্ষিণ জোকা গ্রামের রহিম খানের ছেলে জাকির খান ও সিদ্দিক খান।

এ ছাড়া রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের শিকিরডাঙ্গা গ্রামের মো. আকবর শেখের ছেলে মাদক মামলার আসামি আজমল শেখ, মোরেলগঞ্জের পালেরখণ্ড গ্রামের নাসিরুদ্দিনের ছেলে মো. রাহাত, উত্তর সরালিয়া গ্রামের নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে নবীন হাওলাদার এবং একই গ্রামের মোকলেছ বেপারীর ছেলে ইব্রাহিম বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের পাশাপাশি মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। অভিযানকালে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, বাগেরহাট জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তারদের মঙ্গলবার দুপুরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।"

  • সর্বশেষ