শিরোনাম
◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬, ০৮:২৩ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ইটনায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে তিন কিশোর শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় নাঈম (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনার পাঁচ দিন পর সোমবার (১০ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নাঈম উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের মুদিরগাঁও গ্রামের ইছুব মিয়ার ছেলে এবং জয়সিদ্ধি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে স্কুল ছুটির পর নাঈম, মুসাঈন ও রাহাত একসঙ্গে বাড়ি ফিরছিল। মুদিরগাঁও এলাকার সড়কে পৌঁছালে একই এলাকার আকাশ (১৫) ধারালো ছুরি নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এতে তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়।

নাঈমের বুকে ও পেটে গুরুতর আঘাত লাগে। প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Advertisement

আহত অপর দুই শিক্ষার্থী মুসাঈন (১৬) ও রাহাত (১৭) বর্তমানে পরিবারের সঙ্গে রয়েছে। রাহাত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী।

নাঈমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত আকাশ এর আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তবে এসব অভিযোগের বিষয়ে স্বতন্ত্রভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ খাঁন জানান, এ ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

  • সর্বশেষ