শিরোনাম
◈ চুক্তি সই : ৬১৯ কোটি টাকায় পুনরায় চালু হচ্ছে ৩ বন্ধ পাটকল ◈ সারাদেশে লোডশেডিং, নেপথ্যে অটোরিকশার ব্যাটারি চার্জিং! ◈ চোরাচালান থেকে অপরাধী শনাক্ত, শাহজালাল বিমানবন্দরে বাড়ছে এআই প্রযুক্তির ব্যবহার ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস এবং দ্বিপক্ষীয় বৈঠকের আমন্ত্রণ জানিয়েছি: রণধীর জয়সোয়াল ◈ দেশে হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ৮৮০ ◈ আখেরি চাহার সোম্বা বুধবার, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ◈ প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় ভবনের ফটকে গুলি ছুড়ে পালাল দুর্বৃত্তরা ◈ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট ◈ রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ সরাসরি সম্প্রচার হবে: ইসি সচিব ◈ ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোটগ্রহণ হবে যেভাবে

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬, ০৮:১৯ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে নবগঠিত মাতামুহুরীতে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্রদল নেতা নিহত এবং দুইজন আহত

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারে নবগঠিত মাতামুহুরীতে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্রদল নেতা নিহত এবং দুইজন আহত হয়েছে।

সোমবার দুপুর ২টার দিকে বদরখালী-চিরিঙ্গা আঞ্চলিক সড়কের মাতামুহুরী উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা এলাকায়লএ দুর্ঘটনা ঘটে বলে জানান, চকরিয়া থানার ওসি আরিফুর রহমান।

নিহত মোহাম্মদ মিজান উদ্দিন (২২) চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা ২ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে। তিনি চিরিঙ্গা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়কের দায়িত্বে ছিলেন।

স্থানীয়দের বরাতে আরিফুর রহমান বলেন, সোমবার দুপুরে মাতামুহুরী উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা এলাকায় দ্রুতগতির একটি ডাম্পার ট্রাক চকরিয়ামুখি একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলটির তিন আরোহী সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে এক আরেহী নিহত এবং দুইজন আহত হয়। 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ২ জনকেই উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেছেন।

নিহতের লাশ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে তথ্য দিয়ে ওসি জানান, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়