শিরোনাম
◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬, ০৬:৫৮ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরীক্ষার রেজাল্ট দেখ‌তে বের হ‌য়ে বাঁশখালীর এক এসএস‌সি পরীক্ষার্থী চট্টগ্রা‌মে নি‌খোঁজ

ছ‌বি : প্রাচুর্য দাশ মুগ্ধ (১৬)

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধি : চট্টগ্রা‌মের বাঁশখালী নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থে‌কে অংশ নেয়প্রাচুর্য দাশ মুগ্ধ (১৬) । সোমবার সকা‌লে বাসা থে‌কে রেজাল্ট দেখার জন‌্য বের হ‌লেও মঙ্গলবার এ রির্পোর্ট লেখা পর্যন্ত ফি‌রে আ‌সে‌নি।

অথচ প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেড পয়েন্ট পেয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

প্রাচুর্য দাশ মুগ্ধ (১৬) নামের ওই পরীক্ষার্থী গত সোমবার (১০ আগস্ট) সকাল ৮টা ৫ মিনিটের দিকে নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকার বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেনি। তার পরিবারের পক্ষ থেকে কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মুগ্ধের মা দোদুল চাঁপা দে দক্ষিণ নাপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। একমাত্র সন্তান মুগ্ধ নিখোঁজ হওয়ার পর থেকে তার বাবা-মা অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন স্বজনরা।

Advertisement

কোতোয়ালী থানায় করা জিডি অনুযায়ী, গত ১০ আগস্ট সকাল ৮টা ৫ মিনিটের দিকে কোতোয়ালী থানাধীন ৩৩ নম্বর ওয়ার্ডের মহিম দাশ রোড এলাকা থেকে মুগ্ধ নিখোঁজ হয়।

জিডিতে দেওয়া তথ্য অনুযায়ী, মুগ্ধের উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন ৬৫ কেজি এবং রক্তের গ্রুপ ‘ও’ পজেটিভ (‘O+’))। নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা রঙের শার্ট, যাতে সবুজ স্ট্রাইপ রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, বাসা থেকে বের হওয়ার পর দীর্ঘ সময় পার হলেও মুগ্ধ ফিরে না আসায় স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। আত্মীয়স্বজন, পরিচিতজনসহ বিভিন্ন জায়গায় সন্ধান চালিয়েও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে থানায় সাধারণ ডায়েরি করা হয়।

মুগ্ধের মামা হাই‌কো‌র্টের আইনজী‌বি  কুমার দেবুল দে বলেন, ‘মুগ্ধ, তুমি যদি এই পোস্টটি দেখে থাকো, তাহলে বাসায় ফিরে আসো বাবা। তোমাকে না পেয়ে তোমার মা-বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের কাছে তোমার রেজাল্ট নয়, তুমি দুনিয়ার সবচেয়ে দামী ও গুরুত্বপূর্ণ। দয়া করে ফিরে আসো বাবা।’

পরিবারের পক্ষ থেকে মুগ্ধের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তাকে কোথাও দেখে থাকলে কিংবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে ০১৮১৬-০৯৫৬৮৮ ও ০১৮১২৩৭৭৬২৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।

  • সর্বশেষ