শিরোনাম
◈ ১২ দি‌নেই বিশ্বকাপ টিকিটের জন‌্য ১৪২ দে‌শ থে‌কে আ‌বেদন প‌ড়ে‌ছে দেড় কো‌টির উপ‌রে ◈ আন্তর্জাতিক উদ্বোধনের আগে কক্সবাজার বিমানবন্দরে কোটি টাকার লাইটিং সিস্টেমের তার চুরি, অডিটের আগে নিরাপত্তাঝুঁকি ◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল ◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬, ০৭:৫৮ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‎লালমনিরহাটে সারের দাবিতে আমন চাষিদের মহাসড়ক অবরোধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

‎​‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ‎​লালমনিরহাটে চাহিদামতো সার না পাওয়ার অভিযোগে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিক্ষুব্ধ আমন চাষিরা।

‎সোমবার (১০ আগস্ট) সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। কয়েক হাজার কৃষক মহাসড়কে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন।

‎​কৃষকদের অভিযোগ, চলতি আমন মৌসুমে সার সংগ্রহ করতে তাঁরা স্থানীয় ‘মাধু ভট্টাচার্য্য ডিলার পয়েন্টে’ যান। সেখানে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও কৃষকেরা প্রয়োজন অনুযায়ী সার পাননি। একপর্যায়ে চাহিদা না মিটিয়েই ডিলার পয়েন্টটি হঠাৎ বন্ধ করে দেওয়া হয়, যা কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। বর্তমান গুরুত্বপূর্ণ মৌসুমে সময়মতো জমিতে সার প্রয়োগ করতে না পারলে আমন উৎপাদনে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা প্রকাশ করে তাঁরা বাধ্য হয়ে রাজপথে নামেন।

‎​এই অবরোধের ফলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের উভয় পাশে শত শত পাথর ও পণ্যবাহী ট্রাকসহ অসংখ্য যানবাহন আটকা পড়ে। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামসহ থানা পুলিশ। প্রশাসন কৃষকদের দাবি মনোযোগ দিয়ে শুনে আগামী দুই দিনের মধ্যে পর্যাপ্ত সার সরবরাহের সুনির্দিষ্ট আশ্বাস প্রদান করে। এর পরিপ্রেক্ষিতে প্রায় দুই ঘণ্টা পর কৃষকেরা অবরোধ প্রত্যাহার করে নেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, কৃষকদের সারের ঘাটতি ও ক্ষোভের বিষয়টি প্রশাসন অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। আগামী দুই দিনের মধ্যে পর্যাপ্ত সারের ব্যবস্থা নিশ্চিত করার জোরালো আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ডিলার যদি কৃত্রিম সংকট তৈরি করে কিংবা সারে কোনো অনিয়ম করেন, তবে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ