শিরোনাম
◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে ◈ ‌চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে দুর্বার বার্সেলোনা, গোলের বন্যায় জয়যাত্রা অব্যাহত ◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল ◈ গোয়েন্দা তালিকায় ঢাকায় তালিকাভুক্ত ৫৪৫ চাঁদাবাজ-সন্ত্রাসী, এক সপ্তাহে গ্রেপ্তার ৪৭; আইনি প্রক্রিয়া নিয়ে জটিলতা ◈ ১২ দি‌নেই বিশ্বকাপ টিকিটের জন‌্য ১৪২ দে‌শ থে‌কে আ‌বেদন প‌ড়ে‌ছে দেড় কো‌টির উপ‌রে ◈ আন্তর্জাতিক উদ্বোধনের আগে কক্সবাজার বিমানবন্দরে কোটি টাকার লাইটিং সিস্টেমের তার চুরি, অডিটের আগে নিরাপত্তাঝুঁকি ◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল ◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৬, ০৯:০৭ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন : রাশেদ খাঁন

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, শেখ হাসিনা কি বেঁচে আছেন, নাকি মারা গেছেন। সম্প্রতি ভারতে দেওয়া এক প্রেস কনফারেন্সে শেখ হাসিনার অডিও ভাষন প্রচার নিয়ে এমন এমন সংশয় প্রকাশ করেন রাশেদ খান। তিনি বলেন, শেখ হাসিনার যে বক্তব্যটি শোনানো হয়েছে ,এটা কি তার বক্তব্য না কি এ আই দিয়ে তৈরি বক্তব্য। হাসিনা বেঁচে থাকলে দেশে ফিরে আসুক। আমরা উনাকে ফাসির কাষ্টে নেবার জন্য বরন করব। শুক্রবার বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ মোচিক মিলের গেষ্ট হাউজে সাংবাদিকদের সাথে এক মত বিনিময়ে উপরোক্ত মন্তব্য করেন রাশেদ খান।

প্রেস কনফারেন্সে রাশেদ খান আরো বলেন, জুলাই অভ’ত্থ্যান দিবসের জাতীয় অনুষ্টানে বিদেশী কুতনৈতিকদের সামনে বিরোধীদল জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা বির্শংখলা করেছে। তারা সচিবালয় ঘেরাওয়ের নামে মব সৃষ্টি করেছে। তিনি বলেন, আওয়ামী লীগ ফেরার আর সুযোগ নেই। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এখন নিষিদ্ধ রাজনৈতিক দল। তাদের আর দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। তবে, জামায়াত ও এনসিপির নেতারা যেভাবে মব সৃষ্টির মাধ্যমে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে, তাতে আওয়ামী লীগের ফেরার পথ তারাই করে দিচ্ছে। তিনি বলেন, জামায়াত ও এনসিপিকে মনে রাখতে হবে, বিএনপি মরলে জামায়াতকেও মরতে হবে। আওয়ামী লীগ ফিরলে দমন পীড়ন যেভাবে বেড়ে যাবে, তা ভাবতেও পারছেন না।

স্থানীয় সাংবাদিকদের প্রশ্নোত্তরে রাশেদ খান বলেন, আমরা একসাথে কালীগঞ্জে উন্নয়ন করতে চাই। বিএনপির নামে কেউ যেন চাঁদাবাজি না করে সেদিকে খেয়াল রাখতে হবে। এসময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারর রেজওয়ানা নাহিদ, মোবারকগঞ্জ চিনিকলের এমডি প্রকৌশলী এএনএম জোবায়ের ও বিএনপির জৈষ্ঠ্য নেতা তবিবুর রহমান মিনি সহ নেতৃবৃন্দ। এছাড়াও প্রথম পর্যায়ে অনুষ্টানে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য আবু তালিব।

  • সর্বশেষ