শিরোনাম
◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬, ০৭:৫৯ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২০ যানবাহনকে জরিমানা

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, দুর্ঘটনা হ্রাস এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে ঝিনাইদহে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ২০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়ে মোট ৮ হাজার ৪ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর এলাকার ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন। এ সময় বিআরটিএ’র মোটরযান পরিদর্শক সোহাগ হোসাইন, বেঞ্চ সহকারী হারুন-অর রশিদ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া যানবাহন পরিচালনা, ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল এবং বিকট শব্দের হাইড্রলিক হর্ন ব্যবহারের অভিযোগে ২০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এসব অপরাধে মোট ৮ হাজার ৪ টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে কয়েকটি অবৈধ হাইড্রলিক হর্ন খুলে জব্দ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন জানান, নিরাপদ সড়ক নিশ্চিত করতে এবং জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। 

  • সর্বশেষ