শিরোনাম
◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬, ০৭:২৮ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজার সৈকতে গোসলে নেমে বাবা নিখোঁজ, ছেলেকে জীবিত উদ্ধার

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : পরিবারের সদস্যদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসে সমুদ্রে গোসল করতে নেমে হেলাল শেখ নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। এ সময় তার ছেলে দীপকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টের সায়মন বিচের দক্ষিণ পাশে মডার্ন হ্যাচারিসংলগ্ন সমুদ্র এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ হেলাল শেখ মেহেরপুরের পশু হাসপাতালপাড়া এলাকার বাসিন্দা। তিনি পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম জানান, খবর পেয়ে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। এ সময় হেলাল শেখের ছেলে দীপকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও হেলাল শেখের এখনো কোনো সন্ধান মেলেনি।

সৈকতে দায়িত্বে থাকা বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটির নিয়ন্ত্রিত লাইফগার্ড এবং উদ্ধারকর্মীরা যৌথভাবে উদ্ধার অভিযান চালান। সন্ধ্যা পর্যন্ত সমুদ্রে তল্লাশি চালানো হয়েছে এবং নিখোঁজ ব্যক্তির সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ