শিরোনাম
◈ প্রেমিকের মানসিক নির্যাতনে আত্মহত্যা করেন অথৈ, চার্জশিটে পুলিশের দাবি ◈ প্রী‌তি ম‌্যাচ খেল‌তে অক্টোবরে কলকাতায় আস‌ছে ব্রা‌জিল ◈ সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ◈ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি ◈ ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৪০ ◈ ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগেও শেষ হচ্ছে না আন্দোলন, একাধিক নতুন দাবি ◈ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি থাকবেন স্পিকারের বাসভবনে, অফিস বঙ্গভবনে ◈ দেশে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ৬৯১ ◈ আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ◈ পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত হবে দলের উচ্চপর্যায়ে: রিজভী

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬, ০৬:২৩ বিকাল
আপডেট : ২৫ জুলাই, ২০২৬, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেফতার করতে হবে : নাহিদ ইসলাম এমপি

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধী দলের চীফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেছেন, বিএনপি নির্বাচনের পূর্বে ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব ও গণভোটের রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। রাষ্ট্র ক্ষমতায় আসার পর তারা রাষ্ট্র সংস্কার প্রস্তাব ও গণভোটের রায় বাস্তবায়ন থেকে সরে গিয়ে নিজেদের ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে। দেশের মানুষ যে আশা আকাংখা নিয়ে গণ অভ্যুত্থানে জীবন দিয়েছিল, তাদের আশা আকাঙ্খা বাস্তবায়নের অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির সরকার ক্ষমতায় আসার পরপরই উচিত ছিল, ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারন করে তাকে বিচার বিচারের মুখোমুখি করার। আমরা এখানে এসে জানতে পারলাম, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শারিরীক অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করেছেন। আমরা এই জুলাই পদযাত্রা থেকে বলছি, এই দুর্নীতিবাজ রাষ্ট্রপতি যাতে কোন ভাবেই সেইফ একজিট বা নিরাপদে দেশ থেকে পালাতে না পারে, সেই জন্য সবাইকে সজাগ থাকতে হবে। এই ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেফতার করে বিচার করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে আমরা সংসদের পাশাপাশি রাজপথে আছি। এই আন্দোলন সফল করতে আমরা নেত্রকোনাবাসীকে পাশে চাই।

তিনি আজ শুক্রবার রাত ৯টার দিকে নেত্রকোনা পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে দেশ গড়তে জুলাই পদযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। 

নেত্রকোনা জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ইন্জিনিয়ার ইফতেখার শামীম এর সভাপতিত্বে জুলাই পদযাত্রা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। 

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ছাত্রশক্তি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব খান তালহা মোহাম্মদ রাফি, কেন্দ্রীয় সংগঠক সোহাগ মিয়া প্রীতম, জেলা এনপিপির সদস্য সচিব মো. ফাহিম রহমান খান পাঠান প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়