শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬, ০৭:৩৮ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'দেশ স্বাধীন করেছি, আজ নিজের ভিটাতেই নিরাপত্তাহীন'

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জমি-জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এক বীর মুক্তিযোদ্ধার বসতবাড়ির বেড়া ভেঙে জমি দখলের চেষ্টা এবং তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের পর থেকে বীর মুক্তিযোদ্ধা মো. লোকমান হোসেন (৭৫) ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

এ ঘটনায় বিচার ও নিরাপত্তা চেয়ে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে ভাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রায়পাড়া সদরদী গ্রামে এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, বীর মুক্তিযোদ্ধা মো. লোকমান হোসেনের সঙ্গে একই এলাকার রতন কাজী (৭০), ফরিদ কাজী (৩৫), মমিন কাজী (৫০), মেজবাউদ্দিন কাজী (৪৫)সহ কয়েকজনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে।

Advertisement

বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে এর আগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সরকারি আমিন দিয়ে জমি পরিমাপ করা হয়। তবে পরিমাপ শেষে অভিযুক্তদের অংশ বুঝিয়ে দেওয়া হলেও নিজের জমি সঠিকভাবে বুঝিয়ে দেওয়া হয়নি দাবি করে ওই পরিমাপে আপত্তি জানান লোকমান হোসেন। তিনি অভিজ্ঞ আমিনের মাধ্যমে পুনরায় জমি পরিমাপের দাবি করেন।

এরপর থেকেই অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে তার জমি দখলের চেষ্টা শুরু করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে তারা বসতবাড়ির টিনের বেড়া ভেঙে ফেলেন এবং জমিতে থাকা গাছপালা কেটে নেওয়ার চেষ্টা করেন। সর্বশেষ গত ১৬ জুলাই সকালে কয়েকজন দলবল নিয়ে বাড়ির সামনে এসে জড়ো হয়ে বাড়িঘর ভাঙচুর, জমি জোরপূর্বক দখল এবং বাধা দিলে বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনার পর থেকে যেকোনো সময় হামলা, ভাঙচুর ও জোরপূর্বক জমি দখলের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন ভুক্তভোগী পরিবার।

বীর মুক্তিযোদ্ধা মো. লোকমান হোসেন বলেন, "আমি দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। অথচ আজ নিজ দেশে, নিজের ভিটেমাটিতে আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমরা চরম আতঙ্কে আছি। প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও আমাদের নিরাপত্তা চাই।"

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মমিন কাজী বলেন, "এটি আমাদের পৈতৃক সম্পত্তি। এই জমি নিয়ে ইতোমধ্যে তিনবার সালিশ হয়েছে। সরকারি আমিন দিয়ে জমি মেপে লোকমান হোসেনকে তার অংশ বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তিনি সালিশের সিদ্ধান্ত মানছেন না। আমাদের অংশের মধ্যে তার বেড়া ও গাছপালা রয়েছে। স্থানীয় সালিশকারীরা সেগুলো সরিয়ে দিতে বলেছিলেন। তিনি তা না করায় আমরা আমাদের জায়গার বেড়া খুলে দিয়েছি। কাউকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়নি।"

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ