শিরোনাম
◈ এবার যৌথভাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সালমান মুক্তাদির ◈ বন উজাড় বাড়ছে, খাদ্য ও জলবায়ু নিরাপত্তা নিয়ে এফএওর বড় সতর্কবার্তা! ◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে ◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬, ১১:০৬ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোববার থেকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ মহড়া ‘টাইগার লাইটনিং-২৬’

বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী (ইউএস আর্মি)’র বার্ষিক দ্বিপক্ষীয় যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং-২৬’ আগামীকাল শুরু হচ্ছে। এ মহড়ায় দুই দেশের ১৬০ জনেরও বেশি সামরিক সদস্য অংশ নেবেন।

ঢাকায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌথ মহড়ার উদ্দেশ্য হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা এবং বাস্তব পরিস্থিতিতে একসঙ্গে কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধি করা।

‘টাইগার লাইটনিং-২৬’-এ জঙ্গলভিত্তিক অভিযান, সন্ত্রাসবাদ দমন এবং যুদ্ধক্ষেত্রে আহতদের তাৎক্ষণিক চিকিৎসা (ট্যাকটিক্যাল কমব্যাট ক্যাজুয়ালটি কেয়ার) বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে উভয় দেশের সামরিক সদস্যরা একে অপরের সক্ষমতা ও কার্যপদ্ধতি সম্পর্কে আরও ভালো ধারণা লাভের সুযোগ পাবেন।

advertisement

এই দ্বিপক্ষীয় মহড়া যুক্তরাষ্ট্রের ইউএস আর্মি প্যাসিফিকের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান এবং বৃহত্তর নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির অংশ। এর লক্ষ্য দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক সুদৃঢ় করা, সামরিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, প্রস্তুতি জোরদার এবং যৌথভাবে কাজ করার সক্ষমতা (ইন্টারঅপারেবিলিটি) উন্নত করা।

বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে ‘টাইগার লাইটনিং’ যৌথ মহড়া ২০১৭ সালে শুরু হয়।

কোভিড-১৯ মহামারির সময় এটি সামযি়কভাবে স্থগিত থাকলেও গত পাঁচ বছর ধরে নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে।

এ বছরের মহড়া শ্রেণিকক্ষভিত্তিক প্রশিক্ষণ ও মাঠপর্যায়ের বিভিন্ন অনুশীলনের মাধ্যমে পরিচালিত হবে এবং শেষে একটি পূর্ণাঙ্গ ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ (এফটিএক্স)-এর মাধ্যমে শেষ হবে।
সূত্র: বাসস

  • সর্বশেষ