শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬, ১১:১৮ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মসজিদুল হারামে নতুন প্রযুক্তি, যেসব সুবিধা পাবেন হাজিরা

সৌদি আরবের কর্তৃপক্ষ মক্কার গ্র্যান্ড মসজিদে (মসজিদ আল হারাম) আগত হাজি ও ওমরাহ পালনকারীদের জন্য নতুন একটি ডিজিটাল সেবা চালু করেছে। এ সেবার মাধ্যমে তারা তাওয়াফ ও সাঈর নির্ধারিত এলাকায় তাৎক্ষণিক ভিড়ের পরিস্থিতি জানতে পারবেন।

গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর কর্তৃপক্ষ জানিয়েছে, কিউআর কোডের মাধ্যমে ব্যবহারযোগ্য এ সেবায় মাতাফ (কাবা শরিফ ঘিরে তাওয়াফের স্থান) এবং মাসআ (সাফা-মারওয়া সাঈর পথ) এলাকার লাইভ জনসমাগমের তথ্য ও ভিড়ের অবস্থা জানা যাবে। খবর গালফ নিউজের।

এছাড়া এতে তাৎক্ষণিক হালনাগাদ তথ্য এবং স্মার্ট নির্দেশনা থাকবে। এটি ভিড় নিয়ন্ত্রণে সহায়তা করবে এবং চলাচল আরও সহজ ও নিরাপদ করবে।

কর্তৃপক্ষের মতে, কিউআর কোড স্ক্যান করে ব্যবহারকারীরা সবসময় হালনাগাদ তথ্য জানতে পারবেন। এর ফলে তারা তুলনামূলক কম ভিড়ের সময় বা পথ বেছে নিয়ে সহজে তাওয়াফ ও সাঈ সম্পন্ন করতে পারবেন। একইসঙ্গে গ্র্যান্ড মসজিদে দর্শনার্থীদের চলাচল আরও সুশৃঙ্খল ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

 

  • সর্বশেষ