শিরোনাম
◈ বিশ্বকাপ ফাইনাল: একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা, অপরিবর্তিত স্পেন ◈ জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ বাংলাদেশের পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি ◈ স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা, সিদ্ধান্ত আদালত ও ইসির ◈ কুয়েত প্রবাসীদের জন্য মন্ত্রণালয়ের বিশেষ বার্তা ◈ পারমাণবিক কেন্দ্রে হামলার দাবিতে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান, বড় সংঘাতের শঙ্কা ◈ রেলের আয় বেড়েছে ২২১ কোটি, লোকসান ১ হাজার ৮৮৯ কোটি টাকা ◈ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ক্রোক করা ফ্ল্যাটে প্রথম দিনে শত-শত কোট-টাইসহ যা যা মিলল ◈ লিজে আসছে ১০ উড়োজাহাজ, এয়ারবাসের আরও ১০ বিমান কেনার পথে বিমান ◈ দেশের সিনেমা হলগুলোতেও দেখা যাবে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬, ০৯:০৪ রাত
আপডেট : ১৯ জুলাই, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার পটুয়াখালীর মির্জাগঞ্জে বুলডোজার দিয়ে আওয়ামী লীগ নেতার বাড়ি গুড়িয়ে দিয়ে লুটপাট, অগ্নি সংযোগ

নিনা আফরিন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী : পটুয়াখালীর মির্জাগঞ্জে এবার বুলডোজার দিয়ে আওয়ামী লীগ সভাপতির বাড়ি গুড়িয়ে দেয়া হয়েছে। পরে বাড়ির মালামাল লুটপাট করে বাড়িটিতে অগ্নি সংযোগ করা হয়। ভোরে খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিস সদস্যদের নিয়ে আগুন নিভিয়েছে বলে জানান মির্জাগঞ্জ থানার অফিসার ইন চার্জ স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত থেকে এ হামলার নেতৃত্ব দেন বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। 

জেলার মির্জাগঞ্জ উপজেলার  শুক্রবার (১৭ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে এ বরগুনা - সুবিদখালী - কাঠালতলী - বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মাধবখালী ইউনিয়নে কাঠালতলী বাজার সংলগ্ন  মাধবখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান লাভলু কাজীর একতলা বসত বাড়ীতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর মাধবখালী ইউনিয়ন আ'লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান লাভলু কাজী স্বপরিবারে এলাকা ছেড়ে অন্যত্র চলে যান। বাড়ীতে তার বৃদ্ধ মা একা বসবাস করতেন। 

শুক্রবার (১৭ জুলাই) বিকালে তার মা অসুস্থ হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হন। বাড়ীতে কোন লোকজন না থাকার সুযোগে শুক্রবার গভীর রাতে (আনুমানিক ২ টা ঘটিকা) বুলডোজার মেশিন দিয়ে একতলা ভবনটি ভেঙ্গে ফেলে ঘরে থাকা মালামাল লুটপাট করে এবং অগ্নিসংযোগ করে চলে  যায় দুর্বৃত্তরা।

এ বিষয়ে কথা বলতে ইউনিয়ন আ'লীগ সভাপতি ও চেয়ারম্যান মিজানুর রহমান লাভলু কাজীর মোবাইল ফোনে একাধিক বার কল করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

তবে তার ভাই কাজী মশিউর রহমান বাবলু শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রশাসন ও বিএনপি নেতৃবৃন্দের কাছে সাহায্য চেয়ে আকুতি জানিয়েছিলেন বলে পোস্ট দেন। সেখানে তিনি অভিযোগ করেন পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর নির্দেশে তার ভাই শাহীন চৌধুরী, হাওলাদার পলাশ, হাওলদার মনির খন্দকার, সুমন তালুকদার মহাসিন মেম্বর, ছাত্রদল নেতা মিরাজের নেতৃত্বে বুলডোজার দিয়ে রাতভর তান্ডব চালিয়ে ভাঙচুর করে গুরিয়ে দেয় পরে বাড়িতে থাকা মালামাল লুট করে নিয়ে যায়। লুটপাট শেষে বাড়িতে অগ্নি সংযোগ করে চলে যায় তারা।

এ বিষয়ে পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি সাংবাদিকদের বলেন, আমি বিষয়টা শুনেছি। তবে কি হয়েছে বিষয়টি  বিস্তারিত জানার চেষ্টা করছি।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামান জানান, মাধবখালী ইউনিয়নের কাঁঠালতলীতে একটি বসত বাড়ীতে কে বা কারা হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে এমন সংবাদ পেয়েছি। সারা রাত আমার ফোন ওপেন ছিলো কেউ ফোন করেও মেসে দেয় নাই। এমনকি মাধবখালীতে পুলিশ ফাড়ি রয়েছে সেখানে কর্মরতরাও কোন মেসেজ দেয় নি। সকাল ৬টার দিকে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে তিনি ঘটনাস্থলে যান বলে দাবী করেন। তিনি আরো জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি,অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিষয় মির্জাগঞ্জ উপজেলার নির্বাহী  কর্মকর্তা শেখ মোহাম্মদ রাসেল জানান, আমি বিষয়টি জানতে পেরে সকালে ঘটনাস্থলে যাই এবং পরিদর্শন করি। আমি সেখানে থাকা আশেপাশের দোকানপাটের থাকা সাধারন মানুষকে জিজ্ঞেস করলে কি হয়েছে তা সঠিক বলতে পারছে না বলে জানান। ফায়ার সার্ভিস এবং পুলিশকে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়