শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৬, ০১:১২ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জর্ডানের বিমানঘাঁটিতে ইরানি হামলা, দুই মার্কিন সেনা নিহত

জর্ডানের একটি বিমানঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা প্রতিহত করার সময় অন্তত দুই মার্কিন সেনা নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন আরও একজন। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ খবর নিশ্চিত করেছে। 

মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, শুক্রবারের ওই হামলার পর থেকে আরও এক সেনাসদস্য নিখোঁজ রয়েছেন।

advertisement

শনিবার সেন্টকম বলেছে, আহত চার মার্কিন সেনাকে উদ্ধার করে দ্রুত জর্ডানের হাসপাতালে পাঠানো হয়েছিল। চিকিৎসা শেষে ইতিমধ্যেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া সামান্য আহত হওয়া বাকি সেনাসদস্যদের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর আবারও ডিউটিতে ফেরত পাঠানো হয়েছে।

এক বিবৃতিতে সেন্টকম বলেছে, নিহতদের 'পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে' সেন্টকম এখনই বিস্তারিত তথ্য কিংবা সেনাসদস্যদের পরিচয় প্রকাশ করছে না। তাদের নিকটাত্মীয়দের খবর দেওয়ার ২৪ ঘণ্টা পর আনুষ্ঠানিকভাবে পরিচয় প্রকাশ করা হবে।

advertisement

২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসন শুরু করার পর থেকে পালটা হামলায় এ পর্যন্ত অন্তত ১৫ মার্কিন সেনা নিহত হয়েছেন। এর মধ্যে ইরাকের আকাশে জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ যান ছয়জনের।  কুয়েতের এক কমান্ড পোস্টে ইরানের ড্রোন হামলায় নিহত হন আরও ছয় মার্কিন সেনা। 

এছাড়া চলতি মাসের শুরুর দিকে আরব সাগরে এক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান মার্কিন নৌবাহিনীর এক পাইলট।

advertisement

ইরানে এই আগ্রাসন চালাতে গিয়ে এ পর্যন্ত ৪০০-র বেশি মার্কিন সেনা আহত হয়েছেন।

 

  • সর্বশেষ