শিরোনাম
◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬, ০৯:০৮ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন তিন শতাধিক রোগী

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে তিন শতাধিক দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, ওষুধ ও চশমা দেওয়া হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামোশংকরবাটি ডিগ্রী কলেজে এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে এই সেবা দেওয়া হয়।

দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে ঢাকা ও বগুড়ার গাক চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসাসেবা দেন। একই সঙ্গে রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা দেওয়া হয়।

গাক’র অতিরিক্ত পরিচালক মাহবুব আলম বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে গাক বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবার আয়োজন করেছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রোগীদের বগুড়ায় অবস্থিত গাক চক্ষু হাসপাতালে নিয়ে অস্ত্রোপচারেরও ব্যবস্থা করা হবে। আগামীতেও চাঁপাইনবাবগঞ্জে চক্ষু চিকিৎসাসেবাসহ অন্যান্য সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখবে সংস্থাটি।

এই উপলক্ষে কলেজ চত্বরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি ও কৃষি সম্প্রসারণ বিভাগের প্রফেসর মোস্তাফিজুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মশিহুর রহমান, চাঁপাইনবাবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ, গাক’র অতিরিক্ত পরিচালক মাহবুব আলম এবং নামোশংকরবাটি ডিগ্রী কলেজের অধ্যক্ষ তোহমিনা খাতুনসহ আরও অনেকে।

  • সর্বশেষ