শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৬, ০৭:৩১ বিকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিক্ষোভ মিছিলে অনাকাঙ্ক্ষিত স্লোগানের ঘটনায় দুঃখ প্রকাশ বাউফল উপজেলা ছাত্রদলের

এনামুল হক এনা, সিনিয়র স্টাফ রিপোর্টার, (বাউফল) পটুয়াখালী: আওয়ামী লীগ ও জামায়াতের চলমান সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে কিছু অনাকাঙ্ক্ষিত ও অসংগতিপূর্ণ স্লোগান উচ্চারিত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি।

শুক্রবার উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নিয়াজ খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দুঃখ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, মিছিলটি দীর্ঘ সময়ব্যাপী হওয়ায় শেষ পর্যায়ে কিছু অনাকাঙ্ক্ষিত ও অসংগতিপূর্ণ স্লোগান উচ্চারিত হয়, যা পরে সংগঠনের নজরে আসে। মিছিলের সামনের সারিতে অবস্থান করায় উপজেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক তাৎক্ষণিকভাবে বিষয়টি অবগত হতে পারেননি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওর মাধ্যমে তারা ঘটনাটি জানতে পারেন।

উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, ঘটনাটি সম্পূর্ণ অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। রাজনৈতিক মতপার্থক্য ও প্রতিযোগিতা থাকলেও রাজনৈতিক শিষ্টাচার, সহনশীলতা এবং পারস্পরিক সম্মান বজায় রাখা একটি দায়িত্বশীল ছাত্র সংগঠনের নৈতিক দায়িত্ব। যেহেতু মিছিলটি উপজেলা ছাত্রদলের ব্যানারে অনুষ্ঠিত হয়েছে, তাই এর দায়ভার এড়িয়ে যাওয়া সম্ভব নয়।

বিবৃতিতে আরও বলা হয়, “উপজেলা ছাত্রদল পরিবারের পক্ষ থেকে উক্ত অনাকাঙ্ক্ষিত স্লোগানের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে রাজনৈতিক কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে রাজনৈতিক শিষ্টাচার ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।”

উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতেই সংগঠনটির পক্ষ থেকে আনুষ্ঠানিক এই বিবৃতি দেওয়া হয়েছে।

  • সর্বশেষ