শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৬, ০৮:৩৯ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে জমজমাট ফল উৎসব

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ দেশীয় ফলের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করা ও ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বাড়াতে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে ফল উৎসব।

বৃহস্পতিবার সকালে শহরের কলাবাগান এলাকার ঝিনাইদহ ল্যাবরেটরি স্কুলে এ উৎসবের আয়োজন করা হয়। বিদ্যালয়ের পরিচালক ইসাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক বাবলু খাঁন, হাসান আশকারি, ঝিনাইদহ ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক লিজা ফেরদৌস।

সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ উৎসবে আম, জাম, কাঁঠাল, লিচু, খেজুর, ডেউয়া, লটকন, কলাসহ ২৮ প্রজাতির দেশীয় ফল প্রদর্শন করা হয়। প্রতিটি ফলের নাম, পুষ্টিগুণ ও স্বাস্থ্যগত উপকারিতা তুলে ধরা হয় শিক্ষার্থীদের সামনে। আয়োজকদের আশা, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে দেশীয় ফলের প্রতি আগ্রহ বাড়বে। সেই সাথে গড়ে উঠবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস।

  • সর্বশেষ