শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৬, ০৭:৫১ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে ৫ হাজার ২০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও চারা বিতরণ

আদনান হোসেন ধামরাই ঢাকা প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে কৃষি পুনর্বাসন সহায়তা প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ৫ হাজার ২০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে শাকসবজির বীজ, চারা, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ধামরাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন। তিনি উপকারভোগী কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি পুনর্বাসন সহায়তা প্রকল্পের মাধ্যমে প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিশ্চিতকরণ এবং কৃষি উৎপাদনে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে বীজ, চারা, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হচ্ছে। এ ধরনের সহায়তা কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি কৃষি খাতকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

এ সময় উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ