শিরোনাম
◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি ◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত'

প্রকাশিত : ০৫ মে, ২০২৬, ০৮:০৮ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ২৪ ঘন্টায় ভর্তি ২৫

ফয়সাল চৌধুরী : কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত হোসেন (৬ মাস) নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৪ মে) দিবাগত রাতে শিশুটি মারা যায়। আরাফাত কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর এলাকার বিজয় হোসেনের ছেলে। এর আগে রোববার ( ৩ মে) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থান  রায়হান ৭ মাস বয়সী এক শিশু মৃত্যু হয়।

এ নিয়ে জেলার হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে ১০ জন শিশুর মৃত্যু হলো।

মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, গত ২ মে হামের উপসর্গ নিয়ে শিশু আরাফাতকে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সোমবার দিবাগত রাত ৩টার দিকে শিশুটি মৃত্যুবরণ করে।

কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা‌. নাসরিন এ তথ্য নিশ্চিত করেন। 

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম রাব্বির জানান, চিকিৎসাধীন অবস্থায় গতকাল ওই শিশু মারা গেছেন। মার্চ মাসের মাঝামাঝি সময়ে হামের সংক্রমণ শুরু হওয়ার পর এ পর্যন্ত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া ২৫০ সরকার জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মোট ১ হাজার ৪৯ শিশু ভর্তি হয়। গত ২৪ ঘণ্টায় জেলার হাসপাতালগুলোতে মোট ২৫ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি আছে ১৫৫ শিশু।

  • সর্বশেষ