শিরোনাম
◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি ◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত'

প্রকাশিত : ০৩ মে, ২০২৬, ০৬:৫০ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে র‍্যাব-৫ এর অভিযানে বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীর কাশিয়াডাংগা থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র‍্যাব-৫।

রবিবার (৩ মে) রাত আনুমানিক ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাংগা থানাধীন নবগঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত ব্যক্তিরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভেতর থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

র‌্যাব-৫ জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ