শিরোনাম
◈ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,১৭১ ◈ মন্ত্রিসভায় সেপ্টেম্বরের শুরুতেই উঠছে পে স্কেলের প্রস্তাব, জানা গেল গেজেট জারির সম্ভাব্য সময় ◈ মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে নতুন নির্দেশনা ◈ মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার আহ্বান রিজভীর ◈ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত ◈ পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু ◈ বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ বন্ধে ভারতকে জাতিসংঘের কড়া সতর্কবার্তা ◈ তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে? ◈ লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালালো বিএসএফ সদস্য ◈ ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

প্রকাশিত : ০২ মে, ২০২৬, ০৮:৩৫ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়টি উত্তরাঞ্চলের শিক্ষা ও অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে : ত্রানমন্ত্রী

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ‎​দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, এমপি বলেছেন, সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এএইউবি) কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি উত্তরাঞ্চলের অবহেলিত জনপদের শিক্ষা, অর্থনীতি ও কর্মসংস্থানে আমূল পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার। এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে লালমনিরহাট তথা সমগ্র উত্তরাঞ্চলে আধুনিক শিক্ষা ও বিশ্বমানের অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত হবে।

‎​শনিবার (০২ মে) সকালে লালমনিরহাটে অবস্থিত এএইউবি’র মূল ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎আলোকিত লালমনিরহাট গড়ার প্রত্যয়ে

‎​প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, লালমনিরহাট একসময় মঙ্গাপীড়িত ও পিছিয়ে পড়া অঞ্চল হিসেবে পরিচিত ছিল। কিন্তু আজ এখানে মহাকাশ গবেষণার মতো উচ্চতর শিক্ষার সুযোগ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, আমরা লালমনিরহাটকে আধুনিক ও উন্নত জেলা হিসেবে গড়ে তোলার যে অঙ্গীকার করেছি,অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়টি তার অন্যতম এক বড় ভিত্তি। এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে অত্র এলাকায় যোগাযোগ অবকাঠামো ও ব্যবসা-বাণিজ্যের যে জোয়ার সৃষ্টি হবে, তাতে করে স্থানীয় জীবনযাত্রার মান বহুগুণ বেড়ে যাবে। এ সময় মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বিশ্ববিদ্যালয়ের আধুনিক ল্যাবরেটরি ও গবেষণাগার পরিদর্শন শেষে মন্ত্রী দুলু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানী। তোমাদের হাতেই তৈরি হবে আমাদের নিজস্ব স্যাটেলাইট ও উন্নত বিমান প্রযুক্তি। কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস নিয়ে জ্ঞান আহরণ করে বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করতে হবে। একই সঙ্গে তিনি শিক্ষকদের পরামর্শ দেন শিক্ষার্থীদের মাঝে মানবিকতা ও দেশপ্রেমের বীজ বপন করার জন্য।

‎প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ অ্যাভিয়েশন ম্যাগাজিন 'SPACE & BEYOND'এর মোড়ক উন্মোচন করেন ত্রানমন্ত্রী। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের অর্জন নিয়ে ভিডিও চিত্র প্রদর্শিত হয়।

‎​বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ​উপস্থিত ছিলেন, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজিব প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হকসহ ​রংপুরের বিভাগীয় কমিশনার, ​জেলা ও বিভাগীয় পর্যায়ের উচ্চপদস্থ সামরিক, এএইউবি পরিবারের সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বেসামরিক কর্মকর্তাবৃন্দ।

‎উল্লেখ্য, ২০১৯ সালে ঢাকার পুরাতন বিমানবন্দরে ক্ষুদ্র পরিসরে যাত্রা শুরু করলেও, ৩ জুলাই ২০২২ তারিখ থেকে লালমনিরহাটের স্থায়ী ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের একাডেমিক কার্যক্রম শুরু করে এএইউবি। বর্তমানে ৪টি অনুষদের অধীনে ৪টি স্নাতক ও ৫টি স্নাতকোত্তর কোর্স সফলভাবে পরিচালিত হচ্ছে। এই বর্ণাঢ্য উদযাপন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।

  • সর্বশেষ