শিরোনাম
◈ বিএসটিআইয়ের পরীক্ষায় মানহীন ১০ পণ্য, ক্রয় না করতে ভোক্তাদের পরামর্শ ◈ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,১৭১ ◈ মন্ত্রিসভায় সেপ্টেম্বরের শুরুতেই উঠছে পে স্কেলের প্রস্তাব, জানা গেল গেজেট জারির সম্ভাব্য সময় ◈ মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে নতুন নির্দেশনা ◈ মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার আহ্বান রিজভীর ◈ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত ◈ পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু ◈ বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ বন্ধে ভারতকে জাতিসংঘের কড়া সতর্কবার্তা ◈ তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে? ◈ লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালালো বিএসএফ সদস্য

প্রকাশিত : ০২ মে, ২০২৬, ০৬:৪৯ বিকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পঁচে যাওয়া প্রণোদনার বীজ ও নষ্ট মেশিনের ছবি তোলায় সাংবাদিকদের উপর রেগে উঠলেন কৃষি কর্মকর্তা

তপু সরকার হারুন, শেরপুরঃ শেরপুর ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন ২০২৪-২৫ অর্থ বছরের কৃষি প্রনোদনা SL-8H সুপার হাইব্রিড ( Fi ) ধানবীজ প্যাকেটের গাঁয়ে বীজের উৎসের জায়গায় রবি/ ২০২৫ -২৬ সিল লাগিয়ে বিতরন। একদিকে সরকারী কৃষিপ্রনোদনার নামে কৃষকের সাথে প্রতারনা –অন্যদিকে সময় পার হয়ে যাওয়া বীজ বিতরনে নিম্নমানের ফসল হওয়াই বিপাকে শতশত কৃষক। শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় এভাবেই চলছে কৃষি প্রনোদনার নামে 'শুভঙ্করের ফাঁকি'।

৩০ শে এপ্রিল বৃহস্প্রতিবার দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তার সাথে দেখা করতে গেলে অফিসের নিচে সরকারী জিপগাড়ী ও মটর সাইকেল রাখার গ্যারেজে দুই অফিস সহায়ক কে খুবদ্রুত ঝাড়ু হাতে গ্যারেজ পরিস্কারের নামে- ২০২৪-২৫ অর্থ বছরের কৃষি প্রনোদনা SL-8H  সুপার হাইব্রিড ( Fi )  বাংলাদেশ  কৃষিউন্নয়ন  কর্পোরেশন ( বিএডিসি) SL-8H  সুপার হাইব্রিড ( Fi )  ১ কেজির প্রায় ২শত প্যাকেট ধানবীজ ছড়িয়ে ছিটিয়ে পরিত্যক্ত অবস্থায় পরে থাকতে দেখা যায়। সেখানে দুই অফিস সহায়ক খুব দ্রুত ঝাড়ু দিয়ে পরিস্কারের নামে বস্তায় ভরে সড়িয়ে ফেলার চেষ্টা করছে।

তাদের জিজ্ঞাসা করলে তারা বলেন গত ৫বছর আগের পচা পরিত্যাক্ত নষ্ট বীজ পরিস্কার করে ফেলে দেয়া হচ্ছে । সেখানে ছবি তুলতে গেলে দুই অফিস সহায়ক ঝাড়ু ফেলে উপরে চলে – পরে প্যাকেটের গাঁয়ে কৃষিকর্পোরেশন (বিএডিসি)   এর ডিজিটাল সিলে লেখা বোরো চলতি মৌসম ( চ-৫১৭/ ২০২৪- ২৫ এবং৩১০ .(বিএডিসি)। আবার উপরে এনালগ সিলে উৎস লেখার স্থানে–রবি/২০২৫-২৬ বিক্রয় যোগ্য নয়।

২০২৪ সালের  অক্টোবর মাসে ঝিনাইগাতী উপজেলা  কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন  যোগদান করেন। বীজ এর গায়ে ২০২৪-২৫ অর্থ বছর লেখা থাকলেও ৩০ এপ্রিল ২০২৬ ইং বৃহস্প্রতিবার উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন তিনি নিজের মুখে বলেন এগুলি  গ্যারেজে রাখা ৫ বছর আগের পচা নষ্টবীজ। তাহলে ধরে নিবো সরকারী কৃষি প্রণোদনার নামে হরিলুট চলছে। ২০২৪-২৫ অর্থ বছর এর বীজ ২০২৫-২৬ অর্থ বছর এর এনালগ সিল দিয়ে এগুলি নতুন করে প্রণোদনা হিসেবে চালিয়ে দিয়েছে ।

আর এজন্যই কৃষক পুরাতন নষ্টবীজ ভেবে প্রায় দুইশ প্যাকেট গ্রহন করেন নি । তাই দ্রুত গ্যারেজ পরিস্কারের নামে এগুলি বের করে সরিয়ে ফেলার চেষ্টা চলছিলো।

সরেজমিন ৩০ এপ্রিল বৃহস্প্রতিবার  দুপুরে  কৃষি কর্মকর্তা সাথে এ বিষয়ে কথা বলতে গেলে সাংবাদিক এর উপর রেখে উঠেন তিনি। "কেঁচো খুঁড়তে সাপ" বেরিয়ে এলো তার মুখে – উনাকে কোন প্রশ্ন করার আগেই বলে দিলেন-গ্যারেজের মধ্য পরিত্যক্ত  অবাঞ্ছিত ধানের প্যাকেট –যেহেতু এখানে একটি ভালো "এমাউন্টের" গার্ডেন কিলার মেশিন নষ্টকরে ফেলছে এই ধানের জন্য ইঁদুরে।

আর কৃষকের জন্য যে বরাদ্ধ আসবে আমাদের উপসহকারী কর্মকর্তা তাদের তালিকা করবে সে কৃষক যদি আমার অফিসে না আসে, সেটি আমার দায়িত্ব নয়। এবং কৃষক কে যদি বার বার নক করা হয়- কৃষক না আসলে সেটি গোডাউনে পচবে গোডাউনে নষ্ট হবে। আর প্রণোদনা  কৃষকের বাড়ী বাড়ী  পৌছে দেওয়ার দেয়ার দায়িত্ব কৃষি অফিসারের নয়।

এ বিষয়ে জেলা কৃষি কর্মকর্তার সাথে কথা হলে তিন বলেন কৃষি প্রণোদনা বিতরন না করে নষ্ট করা বা বিতরন না করা, এটা আমার জানা নেই।

  • সর্বশেষ