শিরোনাম
◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

প্রকাশিত : ০১ মে, ২০২৬, ০৬:১৫ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে

ইফতেখার আলম বিশাল: রাজশাহীতে এক নারীকে যৌন নিপীড়নের মামলায় মাছরাঙ্গা টেলিভিশনের স্থানীয় রিপোর্টার, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া এডভাইজার ও খণ্ডকালীন শিক্ষক গোলাম রাব্বানীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। জামিন আবেদন নামঞ্জুর করে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন বিচারক শরমিন আকতার।

আদালত সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল গোলাম রাব্বানী ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে সেদিন বিকেলে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

মামলার নথি অনুযায়ী, গত ৩ মার্চ এক নারী বাদী হয়ে চন্দ্রিমা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০২ (সংশোধিত) এর ১০ ধারায় গোলাম রাব্বানীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটির নম্বর চন্দ্রিমা থানা মামলা নং-০৩, তারিখ ৩ মার্চ ২০২৬।

পরবর্তীতে তিনি হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পান। ওই জামিনের রেফারেন্স নম্বর ছিল ১৬৫৫০/২৬, তারিখ ৯ মার্চ ২০২৬।

জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

  • সর্বশেষ