শিরোনাম
◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬, ০২:৩০ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহে দুই ছাত্রীকে লুঙ্গি তুলে গোপনাঙ্গ দেখানোর ভিডিও ভাইরাল, বখাটে গ্রেপ্তার

ময়মনসিংহে দুই ছাত্রীকে লুঙ্গি তুলে গোপনাঙ্গ দেখানোর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর মাহমুদুল হাসান (৪৫) নামের এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (২৯ এপ্রিল) বিকেলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্ত মাহমুদুল হাসান সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার আজুগড়া দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।

এর আগে এ দিন সকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিরাজগঞ্জ থেকে অভিযুক্ত মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

সম্প্রতি নগরীর নতুন বাজার এলাকার আফরোজ খান মডেল স্কুলের পেছনের নির্জন গলিতে নারী শিক্ষার্থীদের সামনে এ ঘটনা ঘটে।

Advertisement

ভিডিওতে দেখা যায়, নির্জন গলি দিয়ে দুই ছাত্রী হেঁটে হেঁটে আসছে। এ সময় এক যুবক এগিয়ে দুই ছাত্রীর সামনে দাঁড়িয়ে লুঙ্গি তুলে গোপনাঙ্গ দেখান। পরে ওই দুই শিক্ষার্থী পাশ কেটে চলে আসে। ওই যুবকও তাদের পেছনে পেছনে আসেন।

পুলিশ জানায়, সম্প্রতি নগরীর নতুন বাজার এলাকার আফরোজ খান মডেল স্কুলের পেছনের গলিতে নারী শিক্ষার্থীদের সামনে মাহমুদুল হাসান কর্তৃক সংঘটিত বিকৃত যৌনাচারের অঙ্গভঙ্গির একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নগরবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর ঘটনাটি নিয়ে জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির পরিচয় ও অবস্থান শনাক্ত করে সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

  • সর্বশেষ