শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, বিতর্কিতদের বাদ দিয়ে জনপ্রিয়-ত্যাগীদের অগ্রাধিকার ◈ মে‌সির ইন্টার মিয়া‌মি‌তে নতুন আর্জেন্টাইন কোচ ◈ এশিয়ান গেম‌সে দুর্বল ব‌্যবস্থাপনা জাপা‌নের, ক্ষোভ ভার‌তের, গেমসে সি‌নিয়র ক্রিকেট দল পাঠা‌বে না বি‌সি‌সিআই!  ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা ◈ ঢাকার যানজট কমাতে ২০ বছরের মহাপরিকল্পনা, বাস্তবায়নেই যত শঙ্কা ◈ বিদ্যুৎসংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চান ব্যবসায়ীরা, মিলল ৫ প্রস্তাব ◈ ছয় মাস ধরে লোকচক্ষুর আড়ালে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, বাড়ছে রহস্য ◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬, ০৭:২৫ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ৩ দিন পর জেলের মরদেহ উদ্ধার

‎জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : ‎লক্ষ্মীপুরের কমলনগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ৩ দিন পর এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. শিপন (২২) উপজেলার লরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবুল মিয়ার ছেলে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার নাসিরগঞ্জ এলাকায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল সকালে শিপন বাগদা চিংড়ির পোনা সংগ্রহের জন্য মেঘনা নদীতে মইজাল ফেলে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ তার পায়ে জালের রশি পেঁচিয়ে গেলে তিনি নদীর তীব্র স্রোতে তলিয়ে যান। এরপর স্থানীয় ডুবুরি দলসহ অনেক খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিহত শিপন জীবিকার তাগিদে নদী থেকে বাগদা চিংড়ির পোনা সংগ্রহ করে বিক্রি করতেন। মাত্র ১৫ দিন আগে তিনি বিয়ে করেছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, নিখোঁজ হওয়ার তিন দিন পর শিপনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ