শিরোনাম
◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬, ১২:০৯ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার

হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় ঢাকার নবাবগঞ্জের আমিনুর শাহ নামের এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

দোহার সার্কলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আমিনুর শাহ নামের এক ব্যক্তি ফেসবুকে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়৷ পরে মঙ্গলবার সকালে তাকে আটক করে থানা পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।

আমিনুর শাহ্ নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নের মহিষদিয়া এলাকার চান মিয়া বয়াতির ছেলে।

প্রসঙ্গত, গত রবিবার আমিনুর শাহ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে নবীকে অবমাননা করে কটূক্তি (মন্তব্য) লিখে পোস্ট করেন। পোস্টের পরপরই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় শুরু হয়।

Advertisement

পোস্টটি স্কিনশর্ট দিয়ে নানা ধরনের মন্তব্য লিখে আমিনুর শাহর শাস্তি চেয়ে বিভিন্ন মহল থেকে পোস্ট করতে শুরু করে।

বিষয়টি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। এরপর সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে আমিনুল শাহর নিজ বাড়িতে জনতা ঘেরাও করে।

পরে প্রকাশ্যে ক্ষমা চেয়ে তওবা করলে জনতা ফিরে যায়। এরপর মঙ্গলবার সকালে এলাকাবাসী পুলিশে খবর দিলে তাকে থানায় নিয়ে যায়।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে বিকেল সাড়ে ৫টায় নবাবগঞ্জ থানায় তার নামে মামলা রুজু করা হয়। মামলাটির বাদী হয়েছেন ওই ইউনিয়নের গ্রাম পুলিশ মো. আলাউদ্দিন।

সূত্র: কালের কণ্ঠ

  • সর্বশেষ