শিরোনাম
◈ আল নাসরের ক‌ষ্টের জয়, রোনাল‌দো পে‌লেন ৯৭৮তম গোল ◈ বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ বাড়লেও উদ্ভাবনে পিছিয়ে বাংলাদেশ, পেটেন্টেও বড় ঘাটতি ◈ ইং‌লিশ লি‌গে ক্রিস্টাল প‌্যা‌লে‌সের বিরু‌দ্ধে ম‌্যান‌চেস্টার সিটির বড় জয় ◈ স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, বিতর্কিতদের বাদ দিয়ে জনপ্রিয়-ত্যাগীদের অগ্রাধিকার ◈ মে‌সির ইন্টার মিয়া‌মি‌তে নতুন আর্জেন্টাইন কোচ ◈ এশিয়ান গেম‌সে দুর্বল ব‌্যবস্থাপনা জাপা‌নের, ক্ষোভ ভার‌তের, গেমসে সি‌নিয়র ক্রিকেট দল পাঠা‌বে না বি‌সি‌সিআই!  ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা ◈ ঢাকার যানজট কমাতে ২০ বছরের মহাপরিকল্পনা, বাস্তবায়নেই যত শঙ্কা ◈ বিদ্যুৎসংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চান ব্যবসায়ীরা, মিলল ৫ প্রস্তাব ◈ ছয় মাস ধরে লোকচক্ষুর আড়ালে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, বাড়ছে রহস্য

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ০৮:২৮ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা ক্যাম্পে আইওএমের গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) একটি গাড়ির ধাক্কায় আবু ওয়াইদা (৪) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১৩ এর ই/০১ ব্লকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নিহত আবু ওয়াইদা ক্যাম্প-১৩ এর জি/০৪ ব্লকের মো. আব্দুল্লাহর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, আইওএম এর একটি গাড়ি ক্যাম্পের ভেতর দিয়ে যাওয়ার সময় শিশুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ রোহিঙ্গারা দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়ে আইওএমের গাড়িটি ভাঙচুর করে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ক্যাম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে গাড়ির ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানতে পারি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই গাড়ির চালক পালিয়ে যায়। এ ব্যাপারে ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ