শিরোনাম
◈ কাল পাস হচ্ছে বাজেট, আসছে যেসব পরিবর্তন ◈ ৭১ সালে জামায়াতের ভূমিকা পরিস্কার করা উচিত: মির্জা ফখরুল  ◈ চাহিদা ও দাম দুটোই কমেছে, ইউরোপে চাপে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের বয়স ৮৪ বছর, ১০০ বছর নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ অর্থ বিল সংশোধন করে করমুক্ত আয়সীমা ৪-৫ লাখ টাকা করা হচ্ছে ◈ কারিগরি ত্রুটিতে দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়তে পারে লোডশেডিং ◈ প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি, নেই সমাধান ◈ জাপানের বিরুদ্ধে প্রথম দলে দেখা যাবে নেইমারকে? লাখ টাকার প্রশ্ন ব্রাজিল শিবিরে ◈ বিরোধী দল সেই সংস্কারের কথা বলে, যে সংস্কার তাদের ক্ষমতার ভাগ দেবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় সমঝোতা কি ভেস্তে যাবে

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬, ০৯:১০ রাত
আপডেট : ২৩ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎​লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।

‎সোমবার (৩০ মার্চ) দুপুরে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি এক প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রবিবার (২৯ মার্চ) সকালে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সীমান্ত সংলগ্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ ৬৬ হাজার টাকা।‎​

‎​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে চোরাকারবারীরা সীমান্ত দিয়ে ভারতীয় শাড়ির একটি বড় চালান পাচারের প্রস্তুতি নিচ্ছে। এই তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে রামখানা বিওপি এবং বেলা ১১টার দিকে অনন্তপুর বিওপির বিশেষ টহল দল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা ও নাগরাজ এলাকায় অবস্থান নেয়।

অভিযান চলাকালে বিজিবি সদস্যরা সন্দেহভাজন কয়েকজনকে দেখতে পেয়ে ধাওয়া করলে চোরাকারবারীরা মালামাল ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি কাপড়গুলো উদ্ধার করা হয়।

​পরে বস্তা খুললে বস্তার মধ্যে ১৬৭ টি ​স্বর্ণকাতান শাড়ি, ৭৬টি ​সিল্ক শাড়ি: ৭৬টি শাড়ি, ৩ থান ​প্যান্টের কাপড় উদ্ধারকরা হয়। উদ্ধারকৃত এসব কাপড়ের মুল্য ২৪ লাখ ৬৬ হাজার টাকা।

‎​লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়তে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় জড়িত চোরাচালান চক্রের সদস্যদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়