শিরোনাম
◈ নভেম্বরে তুরস্ক সফর করতে পারেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ঢুকে বিজিবিকে লক্ষ্য করে গুলি, ভারতীয় নাগরিক আটক ◈ নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ◈ নিখোঁজের ২ দিন পর চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন উদ্ধার ◈ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ◈ আকস্মিক বন্যায় ভেসে আসা মৃতদেহ থেকে কানের দুল চুরি, ভিডিও ভাইরাল! ◈ নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৪৭৫, নিখোঁজ ৯০০; নতুন বিপর্যয়ের শঙ্কা ◈ অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন: মন্ত্রিসভা বৈঠক সোমবার ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে নিতে কেন এত মরিয়া ভারত? ◈ রংপুরের চাঞ্চল্যকর চার খুন নিয়ে এত সন্দেহ ও অবিশ্বাস কেন?

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬, ০৮:৫৬ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় বাবার অভিযোগে দুই মাদকাসক্ত ছেলে জেলে

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ ব্রাহ্মণপাড়ায় মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাবার করা অভিযোগের ভিত্তিতে দুইজনকে চার মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলেন মো. শিপন (২৩) ও মো. রবিউল হাসান (২৪)।

সোমবার (৩০ মার্চ) দুপুরে থেকে বিকাল পর্যন্ত পৃথক অভিযানে তাঁদের আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান। দণ্ডপ্রাপ্ত শিপন উপজেলার ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের নুরুল ইসলামে ছেলে এবং রবিউল হাসান শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি গ্রামের মফিজ মিয়ার ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান জানান, শিপন ও রবিউল হাসান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে তাঁরা নিয়মিত পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন।

তাঁরা দুজনেই মা বাবাকে নির্যাতন করতেন।পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে থেকে বিকাল পর্যন্ত উপজেলার ব্রাহ্মণপাড়া ও দক্ষিণ তেতাভূমি এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় তাঁদের মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর ৩৬(৫) ধারায় শিপন ও রবিউল হাসানকে পৃথকভাবে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

আদালত সূত্র জানায়, অভিযুক্তরা নিয়মিত মাদক সেবন ও পারিবারিক নির্যাতনের বিষয়টি স্বীকার করেছেন।

  • সর্বশেষ