শিরোনাম
◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল?

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬, ০৯:১৭ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রাম জেলা পরিষদের সাবেক প্রশাসকের বিদায় ও নবনিযুক্ত প্রশাসকের বরণ অনুষ্ঠিত

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ কুড়িগ্রামে সাবেক জেলা পরিষদ প্রশাসকের বিদায় ও নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের আনুষ্ঠানিক ভাবে বরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ কর্তৃক আয়োজিত পূবে'র প্রশাসক বিদায় ও নতুন প্রশাসক বরণ আড়ম্বরপূণ' অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী অতিথি জেলা পরিষদ প্রশাসক ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

এ সময় নবনিযুক্ত ও বরণকৃত জেলা পরিষদ  প্রশাসক,কুড়িগ্রাম আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন, জেলা  বিএনপি'র আহবায়ক মোস্তাফিজার রহমান, যুগ্ন আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব  প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী প্রশাসক ও নবনিযুক্ত প্রশাসককে জেলা পরিষদ এর পক্ষ থেকে ফুল দিয়ে বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়।

এ বিদায়-বরণ অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, জেলার বীর মুক্তিযোদ্ধাগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

  • সর্বশেষ