শিরোনাম
◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল?

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬, ০৯:১৪ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃষ্টি উপেক্ষা করে সিন্ধুরমতি মেলায় হাজারো মানুষের ঢল, আজ সমাপনী

‎‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎​লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাট সদর উপজেলার সিন্ধুরমতি তীর্থধামে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী সিন্ধুরমতি মেলা আজ শেষ দিন। বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে মেলার শেষ দিনে হাজার হাজার পুণ্যার্থী ও দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী নারীদের মধ্যে সিদুঁর কেনা এবং পূজার্চনার বিশেষ উৎসাহ পরিলক্ষিত হয়েছে।

‎শুক্রবার (২৭ মার্চ) এই ঐতিহাসিক মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। উদ্বোধনের পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ভিড়ে জমজমাট হয়ে ওঠে সিন্দুরমতি দিঘির পাড়‎।

​মেলার শেষ দিনে সরেজমিনে দেখা গেছে, বৃষ্টির কারণে মেলার মাঠে কিছুটা কাদা থাকলেও দর্শনার্থীদের উৎসাহে কোনো কমতি নেই। সনাতন ধর্মাবলম্বী নারীরা মেলার প্রধান আকর্ষণ হিসেবে সিঁদুর কেনায় ব্যস্ত সময় পার করছেন। তাদের বিশ্বাস, সিন্দুরমতি দিঘির পবিত্র জল স্পর্শ ও মেলা থেকে সিঁদুর কেনা পরিবারের জন্য কল্যাণকর। মেলায় হরেক রকমের মাটির খেলনা, আসবাবপত্র, ঘর সাজানোর জিনিস এবং স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের দোকানেও ছিল উপচে পড়া ভিড়।

​আয়োজক কমিটি জানায়, শত বছরের পুরনো এই মেলাটি অত্র অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতির এক মিলনমেলা। বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন ঘটলেও শেষ দিনে জনস্রোত প্রত্যাশার চেয়েও বেশি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মেলার নিরাপত্তা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছেন।

আজ সন্ধ্যায় ধর্মীয় আনুষ্ঠানিকতা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উত্তরবঙ্গের এই ঐতিহ্যবাহী লোকজ উৎসব।

  • সর্বশেষ