শিরোনাম
◈ কাল পাস হচ্ছে বাজেট, আসছে যেসব পরিবর্তন ◈ ৭১ সালে জামায়াতের ভূমিকা পরিস্কার করা উচিত: মির্জা ফখরুল  ◈ চাহিদা ও দাম দুটোই কমেছে, ইউরোপে চাপে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের বয়স ৮৪ বছর, ১০০ বছর নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ অর্থ বিল সংশোধন করে করমুক্ত আয়সীমা ৪-৫ লাখ টাকা করা হচ্ছে ◈ কারিগরি ত্রুটিতে দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়তে পারে লোডশেডিং ◈ প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি, নেই সমাধান ◈ জাপানের বিরুদ্ধে প্রথম দলে দেখা যাবে নেইমারকে? লাখ টাকার প্রশ্ন ব্রাজিল শিবিরে ◈ বিরোধী দল সেই সংস্কারের কথা বলে, যে সংস্কার তাদের ক্ষমতার ভাগ দেবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় সমঝোতা কি ভেস্তে যাবে

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬, ০৬:৫৮ বিকাল
আপডেট : ২৬ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পলাশে ১৮২ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

মাহবুব সৈয়দ,পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশে ১৮২ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাহমুদ হাসান শাকিল (৪৪) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) রাতে পলাশ উপজেলার ঘোড়াশালের বাইপাস থেকে তাকে গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃত মাহমুদ হাসান শাকিল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার কামারখোলা গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে ও ঘোড়াশালের দক্ষিণ মিয়াপাড়া এলাকার জাহিদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াশালের বাইপাস এলাকার সড়কে এসআই মো: জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মাহমুদ হাসান শাকিল দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার হাতে থাকা হলুদ রঙের প্লাস্টিকের বস্তায় রক্ষিত ১৮২ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন  জানান, গ্রেপ্তারকৃত মাহমুদ হাসান শাকিল দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য স্কাফ সিরাপ ক্রয়-বিক্রয় করে আসছেন। তাকে গ্রেপ্তারের পর আজ নরসিংদী কোর্টে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে পলাশ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়