শিরোনাম
◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ০৫:৫৮ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে ইফতার মাহফিলকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ মোতায়েন

ফিরোজ আহম্মেদ , ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের পৃথক ডাকা ইফতার মাহফিলকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নলডাঙ্গা সড়কের একটি মাঠে দুটি পক্ষ ইফতার ডাকে। এনিয়ে আইনশৃংখলা অবনতির আশংকায় সংঘাত এড়াতে রোববার সকাল ৮টা থেকে ওই মাঠে বিপুল সংখ্যাক পুলিশ অবস্থান নিয়েছে।

জানা গেছে, বিএনপির বহিষ্কৃত নেতা সাইফুল ইসলাম ফিরোজ রোববার বিকেলে কালীগঞ্জ শহরের নলডাঙ্গা সড়কের একটি মাঠে ইফতার মাহফিল ডাকেন। তিনি প্রশাসন ও  মাঠের (জমি) মালিকের নিকট থেকে মৌখিক অনুমতিও নেন। কিন্তু একদিন আগে একই স্থানে ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খানের পক্ষে স্থানীয় নেতা জালাল উদ্দিনও ইফতার মাহফিল আয়োজনে প্রশাসনের কাছে আবেদন করেন। একই স্থানে দুই পক্ষের ইফতার আয়োজন  উত্তেজনা ও সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। এ পরিস্থিতিতে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুবির কুমার দাস ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেন। এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই মাঠে ও আশপাশ এলাকায় জনসমাগম বা সমাবেশ নিষিদ্ধ করেছে।

বেলা সাড়ে ১১ টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সকাল থেকেই মাঠে ও সড়কে  পুলিশের কড়া নজরদারি বসানো হয়েছে সেখানে। জেলা থেকে আসা প্রায় অর্ধশতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ফোর্সও প্রস্তুত রাখা হয়েছে। 

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের নির্দেশে সংঘর্ষ এড়াতে পুলিশ সদস্যরা মাঠে অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ যে কোনো ধরনের বিশৃঙ্খলা দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও যোগ করেন তিনি।

Advertisement

ইফতার মাহফিলের জন্য নির্ধারিত মাঠের জমির মালিক শওকত হোসেন বলেন, সাইফুল ইসলাম ফিরোজ তার কাছ থেকে আগেই মাঠ ব্যবহারের অনুমতি নিয়েছেন। তবে রাশেদ খানের পক্ষ থেকে তার কাছে কোনো অনুমতি নেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।

১৪৪ ধারা জারি বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ নিশ্চিত করে বলেন, দুই পক্ষ একই মাঠে একই সময়ে ডাকা ইফতার নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের শংকা দেখা দেয়। এজন্য পরিস্থিতি স্বাভাবিক রাখতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিষয়টি জনগণকে অবহিত করাতে শহরে মাইকিং বের করা হয়েছে। তিনি আরো বলেন সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালেও একই স্থানে সাইফুল ইসলাম ফিরোজের ডাকা ইফতার মাহফিল বন্ধ করে দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। সাইফুল ইসলাম ফিরোজ বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার আগে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির বিদ্রহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে কাপ-পিরিচ’ প্রতীক নিয়ে ঝিনাইদহ-৪ আসনে নির্বাচন করেন। তবে নির্বাচনে তিনি পরাজিত হন।

তার ইফতার মাহফিলকে কেন্দ্র করে ১৪৪ ধারার বিষয়ে ফিরোজ বলেন, তিনি শহিদ জিয়া ও তারেক রহমানের আদর্শের দল করেন। একটি পক্ষ ইচ্ছাকৃত ভাবেই তার ইফতার মাহফিল বন্ধ করতে এ নোংরামী করছে। এমন অবস্থায় মাহফিল বন্ধ ঘোষনা করবেন কি না উত্তরে আইনের প্রতি শ্রদ্ধা দেখাবেন বলে জানান তিনি।

  • সর্বশেষ