শিরোনাম
◈ সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে? ◈ ঢাকার যানজট কমাতে টোল থেকে বাস টার্মিনাল, প্রধানমন্ত্রীর ৮ নির্দেশনা ◈ মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে জরুরি নির্দেশনা ◈ ডিবিকে ফোনকল: আমি ভালো হয়ে যাবো, অস্ত্রসহ আমাকে নিয়ে যান ◈ ভ্রমণ আরও সহজ করতে এআই মোডে গুগলের নতুন ফিচার ◈ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩ ◈ সরকারের ছয় মাসে ১০ অভিযোগ চরমোনাই পীরের ◈ সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ১২:০১ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তেল না দেওয়ায় প্রতিবাদ, পাম্প শ্রমিকদের হামলায় যুবক নিহত

ঝিনাইদহ শহরের তাজ ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে বাক বিতন্ডার একপর্যায়ে পাম্প শ্রমিকদের হামলায় নিরব হোসেন (২২) নামে এক যুবক মারা গেছেন। শনিবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

সে কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে এবং ঝিনাইদহ শহরের বকুলতলা এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতো। তবে তার পেশা সম্পর্কিত বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এ ঘটনায় পাম্প শ্রমিক নাছিম হোসেন, রমিজুল ইসলাম, দাউদকে আটক করেছে র‌্যাব-৬।

নিহতের বন্ধুরা জানায়, শহরের বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে রাতে মোটরসাইকেলে তেল নিতে যায় নিরব হোসেন ও তার এক বন্ধু। তখন পাম্প শ্রমিকেরা বলে তেল নেই। পাম্প বন্ধ আছে। পরে অন্য পাম্পে গিয়ে তেল না পেয়ে তারা ফেরার সময় দেখে ওই পাম্পে বোতলে তেল দেওয়া হচ্ছে।

তখন তারা শ্রমিকদের বলে আপনারা আমাদের তেল দিলেন না। এখন আবার বোতলে বিক্রি করছেন। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে পাম্প শ্রমিকেরা নিরব হোসেনকে মারপিট করে। তখন সে বাসায় ফিরে গিয়ে অসুস্থ বোধ করলে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯ টার দিকে নিরবকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু আশিক বলেন, আমাদের তেল না দিয়ে কেন বোতলে তেল স্টক করছেন এমন কথা বলতেই পাম্পের লোকজন ক্ষেপে যায়। তখন পাম্পের শ্রমিকেরা নিরবকে লাঠি দিয়ে মারপিট করে। এরপর হাসপাতালে আসলে সে মারা যায়। আমরা চাই নিরব হত্যায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।

ঝিনাইদহ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সব্যসাচী পাল সুমন বলেন, হাসপাতালে আসার কয়েকমিনিট পর নিরবের মৃত্যু হয়। সে মারপিটের হিস্ট্রি নিয়ে হাসপাতালে এসেছিল। আঘাতের কয়েকটি চিহ্ন রয়েছে। যেমন কানের নিচে এবং মাথার পেছনে। হতে পারে ওই আঘাতে অভ্যন্তরীন কোনো কারনে তার মৃত্যূ হয়েছে।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, তেল নিতে আসলে পাম্পের লোকদের সঙ্গে তাদের কথা কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে হাতাহাতিতে রুপ নেয়। এরপর যে যুবক তেল নিতে আসছিল সে হাসপাতালে যাওয়ার পর মারা যায়। এই ঘটনার পর পাম্পের তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছি। বাকিটা তদন্ত করে বলা যাবে।

এ ঘটনায় পাম্প মালিক হারুন অর রশিদ বলেন, আমি ঢাকাতে রয়েছি। পাম্পে একটি ঘটনা ঘটেছে বিষয়টি জানতে পেরেছি। তবে কি নিয়ে ঘটনা তা জানতে পারিনি। উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ