শিরোনাম
◈ সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে? ◈ ঢাকার যানজট কমাতে টোল থেকে বাস টার্মিনাল, প্রধানমন্ত্রীর ৮ নির্দেশনা ◈ মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে জরুরি নির্দেশনা ◈ ডিবিকে ফোনকল: আমি ভালো হয়ে যাবো, অস্ত্রসহ আমাকে নিয়ে যান ◈ ভ্রমণ আরও সহজ করতে এআই মোডে গুগলের নতুন ফিচার ◈ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩ ◈ সরকারের ছয় মাসে ১০ অভিযোগ চরমোনাই পীরের ◈ সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ০৭:৩০ বিকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দামুড়হুদায় ভুয়া ডাক্তার দম্পতির ক্লিনিকে অভিযান, ওটি সিলগালা; জরিমানা ২ লাখ

জামাল হোসেন খোকন : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকায় ‘লাইফ কেয়ার জেনারেল হাসপাতাল’ নামে একটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আলম।

অভিযান সূত্রে জানা যায়, ক্লিনিকটির পরিচালক পরিচয়দানকারী মামুন অর রশিদ শাওন এবং গাইনি চিকিৎসক পরিচয়ে রোগী দেখা মাসুমা ফেরদৌস স্নিগ্ধা দীর্ঘদিন ধরে নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসছিলেন। তবে তারা কেউই নিবন্ধিত চিকিৎসক নন বলে অভিযোগ রয়েছে। অভিযানের খবর পেয়ে তারা আগেই ক্লিনিক ছেড়ে পালিয়ে যান।

অভিযানের সময় ক্লিনিকটির অপারেশন থিয়েটারে চরম অনিয়ম ধরা পড়ে। আধুনিক সার্জিক্যাল লাইটের পরিবর্তে মোটরসাইকেলের ফগ লাইট ব্যবহার করে অস্ত্রোপচার করা হচ্ছিল বলে কর্মকর্তারা জানান। এছাড়া প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, একই ফ্রিজে খাবার ও ওষুধ সংরক্ষণসহ নানা স্বাস্থ্যবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, যথাযথ অনুমোদন ও মানসম্মত চিকিৎসা সরঞ্জাম ছাড়াই ক্লিনিকটি দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা ও অপারেশন পরিচালনা করে আসছিল। একাধিক অনিয়ম প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত ক্লিনিকটিকে ২ লাখ টাকা জরিমানা করেন এবং অপারেশন থিয়েটার সিলগালা করে কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেন। ভুয়া ডাক্তার দম্পতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

স্থানীয়রা বলেন, চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ খাতে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে। তাই অনুমোদনহীন ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান জোরদারের দাবি জানিয়েছেন তারা।

  • সর্বশেষ