শিরোনাম
◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ০৫:৫১ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রকাশ্যে মাদক সেবন,বাধা দিলে মারধর

প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রকাশ্যে লোকজন নিয়ে প্রতিনিয়ত মাদক সেবন করছে শংকর হালদার(৪২) নামে এক মাদক সেবী।আর এ ঘটনার কেউ প্রতিবাদ করতে গেলে শংকর হালদার তাদের মারধর করেন বলে অভিযোগ উঠেছে।

শংকরের হাত থেকে এলাকাবাসী রক্ষার জন্য পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন। মাদকসেবী শংকর হালদার উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের খাগবাড়ি গ্রামের মৃত বাদল হালদারের ছেলে।

এলাকার বড়দা কান্ত হালদারের ছেলে হিরন্ময় হালদার(৪০) বলেন,শংকর হালদার বাড়ির পাশের পুকুর পাড়ে বসে লোকজন নিয়ে প্রকাশ্যে প্রতিনিয়ত মাদক সেবন করে।ওই পুকুর পাড় দিয়ে মহিলা-পুরুষসহ এলাকার লোকজন চলাচল করে। মহিলারা যাওয়ার সময় শংকর তাদের  ইভটিজিং করে।আমরা প্রতিবাদ করলে শংকর ও তাদের লোকজন মিলে আমাদেরকে মারধর করে।

তিনি আরো বলেন,গত কয়েক দিন আগে আমি প্রতিবাদ করায় আমাকে ও আমার চাচা নিরঞ্জনকে শংকর লোকজন নিয়ে মারধর করেছে।এ ঘটনায় আমরা পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে বিচারের জন্য আবেদন করেছি।

এ বিষয়ে শংকর হালদারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,আমি আগে একটু মাদক সেবন করতাম। এলাকার লোকজন সামাজিক ভাবে চাপ প্রয়োগ করলে মাদক সেবন ছেড়ে দিয়ে এখন ভালো হয়েগেছি।

ভাঙ্গারহাট নৌ-তদন্ত কেন্দ্রের ইনচার্জ সৈয়দ ইমদাদুল হক বলেন, মাদকের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। শংকর হালদার যদি প্রকাশ্যে বসে মাদক সেবন করে থাকেন তা হলে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।তবে এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত আমাদের কাছে কেউ অভিযোগ করেনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ