শিরোনাম
◈ ইয়েমেনে নতুন করে সংঘাত, হুথিদের সঙ্গে লড়াইয়ে ৮ সেনাসহ নিহত ১১ ◈ টেস্ট টো‌য়ে‌ন্টি না‌মে নতুন ফরম‌্যাট আস‌ছে ক্রিকেটে, একই দলে খেলবেন ছেলে-মেয়েরা ◈ কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ও আহত বেশ কয়েকজন ◈ নেপালের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের কোচ হলেন পা‌কিস্তা‌নের মিসবাহ উল হক ◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৫৮ বিকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে ট্রেনের সাথে মোটরসাইকেল সংঘর্ষে সাময়িক বন্ধ রেল যোগাযোগ

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ জেলার রাজারহাট উপজেলায় ট্রেনের ধাক্কায় একটি মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে কয়েক টুকরো হয়ে গেছে।

এ ঘটনায় ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ওই রুটে রেল যোগাযোগ। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে কুড়িগ্রাম থেকে রংপুরগামী রমনা কমিউটার লোকাল ট্রেন (ডাউন-১৩৩) রাজারহাট কারিগরি ও বাণিজ্যিক কলেজ সংলগ্ন রেললাইনের পাশে রাখা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।

সংঘর্ষের পর ট্রেনের ইঞ্জিনের মেইন রিজার্ভার পাইপ খুলে যায়। ফলে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে লোকোমাস্টার তাৎক্ষণিকভাবে ট্রেনটি রাজারহাট ভূমি অফিস সংলগ্ন রেললাইনে থামিয়ে দেন। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েক ঘণ্টার জন্য ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি চলাচলের সময় রেললাইনের একপাশে রাখা মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রেল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

ট্রেন পরিচালক মো. কিবরিয়া জানান, “প্রাথমিকভাবে ইঞ্জিনের মেইন রিজার্ভার পাইপ খুলে যাওয়ার বিষয়টি লক্ষ্য গেছে। এছাড়া বেশ কয়েকটি পা-দানি ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও কিছু ক্ষতি হয়ে থাকতে পারে। এ অবস্থায় এই ইঞ্জিন দিয়ে ট্রেন চালানো সম্ভব নয়। বিকল্প রেক ব্যবহার করে ট্রেনটি সরিয়ে নেওয়া হবে।

এদিকে বাংলাদেশ রেলওয়ে-এর রাজারহাট স্টেশন মাস্টার সুমন মিয়া জানান, দুর্ঘটনার কারণে সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। বিকল্প রেক এনে দ্রুত লাইন ক্লিয়ার করার চেষ্টা চলছে। তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিকল্প ইঞ্জিন না পৌঁছানোয় ট্রেনটি সরানো সম্ভব হয়নি।

  • সর্বশেষ