শিরোনাম
◈ জুলাই হত্যাযজ্ঞ: সালমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন ◈ শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ◈ প্রোটোকল ভাঙা সফর: টাঙ্গুয়ার হাওরে প্রতিমন্ত্রী হাবিবের নির্ভার উপস্থিতি, ভিন্ন সংস্কৃতির ইঙ্গিত ◈ বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম ◈ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ ◈ নতুন পে-স্কেল: ৩০% দিয়ে শুরু, চার ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন ◈ দেশের বাজারে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত ◈ আইফোন কিনতে লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার ◈ বাজারে মানহীন বা নিম্নমানের পণ্য কীভাবে বুঝবেন? ◈ নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ৮০০ ছাড়াল মৃত্যু, নিখোঁজ ৩ হাজারের বেশি

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৩৬ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রা‌মের বাঁশখালীর সাগর উপকুলীয় সর‌ল এলাকায় প‌রিত‌্যক্ত অবস্থায় র‌্যা‌ব ১টি রিভলভার, ২টি একনালা বন্দুকসহ বিপুল পরিমাণ গোলাবারুধ ও কার্তুজ উদ্ধার ক‌রে‌ছে। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন । তি‌নি জানান, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে র‌্যাব-৭, চট্টগ্রামের দায়িত্বপূর্ণ এলাকায় যে কোন ধরণের অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা জোরদার করার হয়েছে এবং বিভিন্ন স্থানে নিয়মিত চেকপোষ্ট পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবা‌হিকতায়

৯ ফেব্রুয়ারী সন্ধ্যায় র‌্যাব-৭ চট্টগ্রামের একটি নির্বাচনী টহল দল বাশঁখালী এলাকায় দায়িত্ব পালন কালে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার সরল এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশি তৈরি রিভলবার, ৪ রাউন্ড গুলি, ২টি একনালা বন্দুক, ১৪টি কার্তুজ এবং ৪টি দেশীয় রামদা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র সমুহ বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-৭ চট্টগ্রামের
সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। আইনশৃংখলার উন্নয়‌নে এবং অপরাধ নির্মু‌লে র‌্যা‌বের এ অ‌ভিযান অভ‌্যাহত থাক‌বে ব‌লে জানান।

  • সর্বশেষ