শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০১ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণতন্ত্র রক্ষায় দাড়িপাল্লায় ভোট দিতে হবে: মাওলানা আজিজুর রহমান

আজিজুল হক, বেনাপোল: যশোরের শার্শায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আজীজুর রহমান বলেছেন, গণতন্ত্র রক্ষায় দাড়িপাল্লায় ভোট দিতে হবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ছাড়া ন্যায় ও সুশাসনভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব নয়। তিনি বলেন, সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া দেশ ও জাতির ভবিষ্যৎ কখনোই নিরাপদ হতে পারে না।

সোমবার বিকেলে শার্শার বাগআঁচড়া এলাকায় অনুষ্ঠিত এক বিশাল গণমিছিল শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আজীজুর রহমান আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশের জনগণ ন্যায়বিচার ও সুশাসন থেকে বঞ্চিত। এই পরিস্থিতি থেকে উত্তরণে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই। জনগণ যদি ঐক্যবদ্ধ হয়, তবে ইনশাআল্লাহ একটি ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব হবে।

তিনি বলেন,আমরা নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই।কৃষকের অধিকার প্রতিষ্ঠা করতে চাই।জামায়াত ঘোষনা করেছে কৃষকরা যত ঋন নেবে তা সুদমুক্ত হবে।

Advertisement

এর আগে বাগআঁচড়া হাইস্কুল মাঠ থেকে শুরু হওয়া গণমিছিলটি বাগআঁচড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চারতলা এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে জামায়াতে ইসলামীর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন। এ সময় পুরো এলাকা দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে এবং নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন।

সমাবেশে যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে ন্যায়পরায়ণ ও আল্লাহভীরু নেতৃত্ব অপরিহার্য। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলামী আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর, শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান, উপজেলা সেক্রেটারি জাহাঙ্গীর আলম,এনসিপির শার্শা উপজেলার আহবায়ক মুরাদদৌলা, কর্মপরিষদ সদস্য হাবিবুর রহমান, ফিরোজ আল মাহমুদ,বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাবিবুল্লাহ বেলালী,সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

  • সর্বশেষ