শিরোনাম
◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:২৭ রাত
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনাজপুর-২: ত্রিমুখী লড়াইয়ের আভাস, গণভোট নিয়ে নারী ভোটারদের ধোঁয়াশা

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সংসদীয় আসন-৭, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ)-এই আসনটিতে শেষ মহুর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। এবারের নির্বাচনে পোষ্টার না থাকলেও প্রার্থী ও সমর্থকরা প্রতিক সম্বলিত লিপলেট নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। সেই সাথে প্রতিদিন বিভিন্ন হাট-বাজার গুলোতে চলছে বিভিন্ন প্রার্থীর নির্বাচনী পথসভা ও সমাবেশ।

দুপুর ২ টা বাজার সাথে সাথে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের বিভিন্ন ডায়লগ, ছন্দ ও হরেক রকমের গানের সুর সম্বলিত নির্বাচনী প্রচরণা মাইকিং চলছে প্রতিনিয়ত। ফলে সর গরম হয়ে উঠেছে ভোটের মাঠ। এদিকে কে কোন প্রার্থীকে তার মুল্যবান ভোটটি প্রদান করবেন, কে হবেন আগামী দিনের কান্ডারী এনিয়ে চলছে ভোটারদের মাঝে চুলচেরা বিশ্লেষণ ও গভীর এবং খুঁটিনাটি ভোটের হিসাব নিকাশ। অপরদিকে প্রার্থী, মার্কা, দল এসব বুঝলেও গণভোট সম্পর্কে এখনো সন্দিহান বিশেষ করে তৃণমূল পর্যায়ের মহিলা ভোটারেরা। তাদের এই অজ্ঞতা সচেতনতার অভাব বলে মনে করছেন অনেকে।

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) এ আসনটিতে এবারের ভোটার সংখ্যা ৩ লাখ ৭১ হাজার ৪ শ’ ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৮৭ হাজার ১ শ’ ১২ জন এবং মহিলা ভোটার রয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৩ শ’ ৬৬ জন। এ আসনের ভোটারেরা মনে করছেন, এবার এই আসনটিতে ভোটযুদ্ধে জামায়াত-বিএনপি ও বিএনপি’র বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াই হবে।

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) এই আসনে এবার নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করছেন মোট ৮ জন প্রার্থী। প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক (ধানের শীষ প্রতীক), ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত জামায়াতের প্রার্থী অধ্যক্ষ এ,কে,এম আফজালুল আনাম (দাড়িপাল্লা প্রতীক), জাতীয় পার্টি’র মনোনীত প্রার্থী মোঃ জুলফিকার হোসেন (লাঙ্গল প্রতীক), বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী জোবায়ের সাঈদ (রিক্সা প্রতীক), বাংলাদেশ মুসলিম লীগের মনোনীত প্রার্থী মোঃ মোকারম হোসেন (হারিকেন প্রতীক), ইসলাীম আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মুহাঃ রেদওয়ানুল কারীম রাবিদ (হাত পাখা প্রতীক), বিএনপি’র বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আ,ন,ম বজলুর রশীদ কালু (মোটরসাইকেল প্রতীক) এবং স্বতন্ত্র প্রার্থী সেবক পার্টির চেয়ারম্যান ও জীবন মহল পার্ক এবং রিসোর্টের স্বত্ত¡াধিকারী ড. আনোয়ার চৌধুরী জীবন।

তবে এ আসনটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক কে মনোনয়ন দেয়ার পর থেকেই ফ্যাসিস্টের সহযোগি আখ্যা দিয়ে প্রার্থী পরিবর্তনের জন্য বিএনপি’র একটি অংশের নেতা-কর্মী ও সমর্থকরা মশাল মিছিল, কাপনের কাপড় পড়ে অনশন, প্রতিকী ফাঁসির মঞ্চতৈরীসহ বিভিন্ন ভাবে আন্দোলন ও প্রতিবাদ জানিয়েছিলেন। শেষ পর্যন্ত বিএনপি’র প্রার্থী পরিবর্তন না হওয়ায় এ আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) আজিমপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান ও বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার আমলে একাধিকবার জেল-জুলুমের শিকার আ.ন.ম বজলুর রশীদ কালু (মোটরসাইকেল প্রতীক) নিয়ে নির্বাচন করছেন এবং এখন পর্যন্ত তিনি তার সিদ্ধান্তে অনড় রয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দলমত নির্বিশেষে মানুষের মন অনেকটা জয় করে ইতিমধ্যে একটি শক্ত অবস্থান তৈরী করে ফেলেছেন। আ.ন.ম বজলুর রশীদ কালু বলেছেন, মানুষ মার্কা দেখে নয় বরং এবার ব্যক্তি দেখে ভোট দিবেন। তাই তিনি মনে করেন, সব কিছু ঠিত থাকলে তার বিজয় নিশ্চিত।

এদিকে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক ও দলীয় নেতা-কর্মী এবং সমর্থকরা ভোটারদের কাছে ভোট প্রার্থনাসহ ব্যপক গণসংযোগ ও প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন। দলের চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকারসহ দলের ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে দলের জেলা থেকে শুরু করে তৃনমূল পর্যন্ত নেতা-কর্মীরা যেন আদা-জল খেয়ে মাঠে নেমেছেন। বিজয় নিয়েই তারা ভোটের মাঠ থেকে ফিরবেন। ফলে ইতিমধ্যে এ আসনে ধানের শীষের পক্ষে একপ্রকার গণ জোয়ার সৃষ্টি হয়েছে। আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, আমি কাউকে প্রতিপক্ষ বলে ছোট করতে চাইনা। মানুষ জানে কে এবং কি। যে যাই বলুক, এই এলাকার উন্নয়নের স্বার্থে মানুষ ধানের শীষ প্রতীকেই ভোট দিবেন এবং আমরা বিজয়ী হব ইনশাল্লাহ।

তবে দলের অনেকে মনে করছেন, রাগ-অভিমান ও দলীয় কোন্দল পরিহার করে নেতা-কর্মীরা মুল ধারায় ফিরলে হয়তো এ আসনটিতে ধানের শীষের বিজয় আনতে অনেকটা সহজ হবে।

অপরদিকে  এ আসনটিতে বিএনপি’র বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী থাকায় বিএনপি’র দলীয় কোন্দলের সুফল নিয়ে প্রথম থেকেই সুবিধা জনক অবস্থানে রয়েছেন ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত জামায়াতের প্রার্থী বিরল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এ,কে,এম আফজালুল আনাম (দাড়িপাল্লা প্রতীক)। তিনি এ সংসদীয় আসনের বিরল এবং বোচাগঞ্জ উপজেলায় ব্যপক গণসংযোগ চালিয়ে প্রবীন এবং তরুণ ভোটাদের সমর্থনে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে মুটামুটি একটি শক্ত অবস্থান তৈরী করেছেন। এ,কে,এম আফজালুল আনাম বলেছেন, মানুষ এবার সন্ত্রাসমুক্ত, দূর্নীতি ও চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠনের জন্য এবং এলাকার উন্নয়নের স্বার্থে সৎমানুষকে ভোট দিবেন ইনশাআল্লাহ।

তবে প্রচার প্রচরণায় তেমন পিছিয়ে নেই জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বোচাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জুলফিকার হোসেন (লাঙ্গল প্রতীক)। তিনিও তার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তিনি মনে করেন তার বিজয় সুনিশ্চত।

এবারের নির্বাচন ব্যপারে রাজনৈতিক বিশ্লেষক ও অভিজ্ঞরা মনে করছেন, এবার আসনটিতে ত্রিমুখী লড়াই হবার সম্ভাবনা রয়েছে। তবে পতিত আওয়ামীলীগের দূর্গ খ্যাত এই আসনটির অনেক আওয়ামী সমর্থিত সাধারণ ভোটার এখন পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগে দ্বিধা-বিভক্তির মধ্যে আছেন। শেষ পর্যন্ত তাদের দ্বিধা-বিভক্তি কাটিয়ে যে প্রার্থী বেশি সমর্থণ ও ভোট নিতে পারবেন, হয়তো তারই ভোটের পাল্লা ভারি হবে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়