শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০৫ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীর বাউফলে চন্দ্রদ্বীপে বিএনপি ও জামাতের মুখোমুখি মিছিলের সংঘর্ষে আহত ২০ জন

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালী- ২ (বাউফল) নির্বাচনী আসনে চন্দ্রদ্বীপ ইউনিয়নে জামাত বিএনপির সংঘর্ষে  অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের বাউফল ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ৮ ফেব্রুয়ারি রবিবার  বিকেলে বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ভান্ডারিয়া বাজারে বিএনপি ও জামাতের দুই পক্ষের মুখোমুখি মিছিলে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উভয়পক্ষে ২০ জন আহত হয়।

আহতদের চন্দ্রদ্বীপ থেকে ট্রলারযোগ বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। বাউফল সদর উপজেলা থেকে নদী ও সাগর বেষ্টিত একটি বিচ্ছিন্ন এলাকা চন্দ্রদ্বীপ ইউনিয়ন। যেখানে বিএনপি এবং জামাতের সমর্থকদের মধ্যে নির্বাচনী প্রচারণা ঘিরে  প্রায়ই অপ্রীতিকর ঘটনা ঘটে। এর জের ধরেই আজ সংঘর্ষ হয়েছে। 

জামায়াতের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমার কর্মীরা মিছিল নিয়ে যাওয়ার সময় বিএনপির লোক হামলা চালায়। এতে আমার ১৫ কর্মী আঘাত হয়েছে। 

Advertisement

অপরদিকে  বিএনপি'র প্রার্থী শহিদুল আলম তালুকদার বলেন জামাতের লোকজন আমার একজনকে কুপিয়ে আহত করেছে। বর্তমানে তাকে  হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এ বিষয়ে এখন আমি আর কিছু বলতে পারব না।

এদিকে বাউফল হাসপাতালে আহতদের নেয়ার পরপরই জামাত এবং বিএনপি সমর্থিত কর্মীরা হাসপাতাল কম্পাউন্ড এর চারিপাশে অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয় এবং এক পর্যায়ে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়। গুরুতর আহত একজনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার নাম জানা যায়নি। 

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, চন্দ্রদ্বীপে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে কয়েকজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে। তবে এ ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। 

  • সর্বশেষ