শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫১ বিকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যদি কেউ ভোট কেন্দ্র দখল করতে আসে, তাহলে বাড়ি ফিরে যেতে পারবে না: হাসনাত আব্দুল্লাহ

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ: এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যদি কেউ ভোট কেন্দ্র দখল করতে আসে, তাহলে সে আর বাড়ি ফিরে যেতে পারবেনা। ১১ দলীয় জোটকে বিজয়ী করতে এখন থেকেই প্রত্যেক ভোটারের বাড়ি যেতে হবে এবং মানুষের কাছে ভোট চাইতে হবে। এখন সময় এসেছে ঘরে ঘরে শাপলা কলি মার্কার দাওয়াত পৌঁছে দেওয়ার। দুর্নীতিবাজদের এদেশে আর ঠাই হবে না। দুর্নীতি করার চেয়ে ভোট ভিক্ষা করা অনেক ভালো।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শাহজাদপুর সরকারি কলেজ মাঠ অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের উদ্যোগে সিরাজগঞ্জ-৬ আসন থেকে এনসিপি জামায়াত দশ দলীয় জোটের মনোনিত প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজের পক্ষে এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আগামী ১শ বছর বাংলাদেশে প্রশাসন কেমন হবে, আগামী ১শ বছর বাংলাদেশে পুলিশের আচারণ কেমন হবে, বিচার বিভাগের আচরণ কেমন হবে, আমাদের খেটে খাওয়া মানুষের সন্তানরা মেধাতে চাকরী পাবে কি না সেটা নির্ভর করবে আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে আপনাদের ভোটের মাধ্যমে।

হাসনাত আবদুল্লাহ বলেন, প্রিয় শাহজাদপুরবাসীরা এখন আমাদের সময় এসেছে, আমরা যাদের নেতা বানাতাম, আমাদের রক্তের উপরদিয়ে যারা নেতা হতো, তারা এসি বাসে ঘুরে বেড়াতো, যারা টাকা লুট করে বিদেশে তাদের সন্তানদের নিরাপদ ভাগ্য নিশ্চিত করেছে। যারা লন্ডন, আমেরিকায় ঘুড়ে বেড়িয়েছে, তখন আপনাদের মানুষ মনে করে নাই। এখন আমাদের সময় এসেছে, জনগণের ক্ষমতা জনগনকে ফিরে দেওয়া। এসময় শিক্ষার্থীসহ উপস্থিত নেতাকর্মীদের উদ্দ্যোশে বলেন, আগামী ত্রয়োদশ নির্বাচন আপনাদের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। গত ১৭ বছর যাদের কোন লড়াই সংগ্রামে দেখা যায়নি, যারা দেশের বাইরে ছিলো, আগামী নির্বাচনে তাদের হাতে বাংলাদেশকে তুলে দেবোনা।

Advertisement

যারা ঋণ খেলাপি, যারা ব্যাংকের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, যারা দীর্ঘ ১৭ বছর আওয়ামীলীগের সাথে আতাত করেছে, আমরা তাদের হাতে এই দেশ তুলে দেবোনা। শাহজাদপুরবাসী আপনার কোন দিন বিএনপি/জামাত বা এনসিপি করবেনা, তারা শুধু বাংলাদের ভাগ্য পরিবর্তনের জন্য আগামী নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীকে ভোট দিতে এই মাঠে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের উদ্দ্যোশে বলছি, আগামী ১২ ফেব্রুয়ারী বাংলাদেশ এগিয়ে যাবে, না পিছিয়ে যাবে সেটার ভাগ্য আপনাদের হাতে।

হাসনাত আবদুল্লাহ বলেন, নিবার্চনে আর মাত্র ৪দিন বাকি আছে, আপনারা শাহজাদপুরের প্রতেকটি বাড়ি বাড়ি গিয়ে শাপলা কলির প্রচারাণা পৌছে দিতে হবে।

জনসভায় সহকারী অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৪ আসনের বাংলাদেশ জামায়াতের দশ দলীয় জোটের মনোনিত প্রার্থী আলহাজ্ব রফিকুল আলম খান, সিরাজগঞ্জ-৬ আসন থেকে এনসিপির মনোনিত প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ প্রমুখ।

এসময় বক্তরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং শাপলা কলির পক্ষে জনমত গড়ে তোলার জন্য মাঠপর্যায়ে সক্রিয় হওয়ার আহ্বান জানান।

  • সর্বশেষ