শিরোনাম
◈ বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম ◈ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ ◈ পে স্কেলের সর্বনিম্ন-সর্বোচ্চ মূল বেতনের প্রস্তাব উঠছে মন্ত্রিসভায় ◈ দেশের বাজারে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত ◈ আইফোন কিনতে লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার ◈ বাজারে মানহীন বা নিম্নমানের পণ্য কীভাবে বুঝবেন? ◈ যোগাযোগ ব্যবস্থার বেহাল দশায় চাপে অর্থনীতি, বাড়ছে পরিবহন ব্যয় ◈ নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ৮০০ ছাড়াল মৃত্যু, নিখোঁজ ৩ হাজারের বেশি ◈ স্প‌্যা‌নিশ লা লিগায় রিয়াল মা‌দ্রিদের টানা তৃতীয় জয়, খেলার আ‌গে নেপাল-তিব্বতে নিহতদের স্মরণ   ◈ ইরানের সঙ্গে সম্পর্ক রাখলে চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:২৯ বিকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দু'মাদক চোরাকারবারিকে মাদকসহ ধরে নিয়ে গেল বিএসএফ

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে দুই বাংলাদেশি মাদক কারবারিকে মাদকসহ আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে মাধবখালী সীমান্তের ভারতের অভ্যন্তরের হেন্তের বিল এলাকা থেকে ম্যাটারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন—জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের ফকিরপাড়ার সন্তোর ছেলে রকো হোসেন (৩০) এবং মসজিদপাড়ার খোদাবক্সের ছেলে রাশিদুল দুলি (৩৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রকো ও দুলি দীর্ঘদিন সীমান্ত এলাকা ব্যবহার করে আন্তর্জাতিক মাদক পাচারে সক্রিয় ছিল। তারা তারকাটা ফাঁকি দিয়ে ভারত থেকে নিয়মিত মাদক এনে দেশে সরবরাহ করত। শনিবার ভোরেও তারা ভারতের অভ্যন্তরে প্রবেশ করে মাদক নিয়ে ফেরার পথে বিএসএফের হাতে ধরা পড়ে।

৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, “দু’জন যুবক শূন্যরেখা অতিক্রম করে ভারতের প্রায় ৫০ গজ ভেতরে প্রবেশ করে মাদক সংগ্রহ করতে গেলে বিএসএফ তাদের আটক করে। আমাদের সঙ্গে যোগাযোগে বিএসএফ জানিয়েছে—আটক ব্যক্তিদের ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

  • সর্বশেষ